---Advertisement---

Egg Shot in Birbhum : সিউড়িতে চরম কমেডি ! ডিমের ভয়ে কোর্টে লুকোলেন TMC নেতা

July 4, 2026 6:51 PM
Egg Shot in Birbhum
---Advertisement---

আদালত থেকে জামিন মিললেও শেষ রক্ষা হলো না। বীরভূমের সিউড়ি আদালত চত্বরেই নজিরবিহীন জনরোষ ও ‘ডিম-হামলার’ মুখে পড়লেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম (Egg Shot in Birbhum)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এই ধরনের হেনস্থা রুখতে শেষ পর্যন্ত রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- Udyam Credit Card : রাজ্যের নতুন দিশা, স্বনির্ভরতার লক্ষ্যে চালু হলো ‘বাংলা উদ্যম ক্রেডিট কার্ড’ !

৪ ঘণ্টা আদালতের ভেতরেই আত্মগোপন নুরুল !

ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় সিউড়ি আদালতে আগাম জামিন নিতে হাজির হয়েছিলেন তৃণমূলের এই পরিচিত মুখ। আদালতে তাঁর জামিন মঞ্জুর হলেও, সেই খবর ছড়িয়ে পড়তেই বাইরে জড়ো হতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা (Egg Shot in Birbhum)। পরিস্থিতি বেগতিক বুঝে ডিম ও গণধোলাইয়ের ভয়ে প্রায় ৪ ঘণ্টা আদালতের ভেতরেই আত্মগোপন করে থাকেন নুরুল ইসলাম। এমনকি তাঁর জন্য আসা একটি চারচাকা গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

‘চোর চোর’ স্লোগান ও ডিম-বৃষ্টি !

নিরাপত্তার অভাব দেখে তাঁর আইনজীবীরা আদালতের দ্বারস্থ হলে, বিচারকের নির্দেশে পুলিশ এসে ‘মানব বর্ম’ তৈরি করে তাঁকে বের করার চেষ্টা করে। কিন্তু সিউড়ি থানার পুলিশ তাঁকে নিয়ে এগোতেই শুরু হয় তীব্র ‘চোর চোর’ স্লোগান ও ডিম-বৃষ্টি। পুলিশি বেষ্টনী ভেঙেই উড়ে আসতে থাকে একের পর এক ডিম (Egg Shot in Birbhum)। চরম হুড়োহুড়ি আর ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে নুরুল ইসলামকে চড়-থাপ্পড়ও খেতে হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেওয়া এই গোটা ঘটনাটি উপস্থিত জনতা মোবাইলে ক্যামেরাবন্দি করলে তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় (লিঙ্ক)।রাজনৈতিক মহলের মতে, একদা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নুরুল ইসলাম পরবর্তীতে কাজল শেখের শিবিরে যোগ দেন। এই রাজনৈতিক সমীকরণ বদলের ফলে দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বও এই বিক্ষোভের পেছনে অনুঘটক হিসেবে কাজ করে থাকতে পারে।

আদালত চত্বরের মতো একটি অতি-সুরক্ষিত এলাকায় পুলিশি নজরদারির সামনে এই ধরনের বিশৃঙ্খলা রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতার ওপর এই ‘ডিম্বাস্ত্র’ ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কলকাতা হাইকোর্ট বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে (Egg Shot in Birbhum)। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, আদালত চত্বরে এই ধরণের হেনস্থা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনরোষ ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ কমিশনারকে দ্রুত একটি সুনির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এখন দেখার, আইনি এই কড়া বার্তার পর প্রশাসন ভবিষ্যৎ নিরাপত্তা সুনিশ্চিত করতে কী পদক্ষেপ নেয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now