ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (Fresh FIR Against Abhishek in Sebaashray) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হলো। পৈলান এলাকার একটি বেসরকারি রিসর্ট জবরদস্তি দখল করে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির পরিচালনার অভিযোগে এই আইনি পদক্ষেপ করা হয়েছে। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রিসর্টের পক্ষে সমীরণ রায়।
আরও পড়ুন- CM on Birth-Death Certificates : বদলে গেল জন্ম-মৃত্যুর নিয়ম! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪০ দিন ধরে ব্যবসায় চরম লোকসান
রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগ, কোনো অনুমতি বা তোয়াক্কা না করেই প্রায় ৪০ দিন ধরে তাঁদের পুরো রিসর্টটি বন্ধ রাখতে বাধ্য করা হয়। এই দীর্ঘ সময় (Fresh FIR Against Abhishek in Sebaashray) ধরে শিবির পরিচালনা, চিকিৎসক ও কর্মীদের থাকা-খাওয়া এবং যাতায়াতের সমস্ত খরচও জোর করে রিসর্ট কর্তৃপক্ষকেই বহন করতে বাধ্য করা হয় বলে দাবি। অভিযোগপত্রে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে যে, প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডল এবং সুমিত রায় রিসর্টের মালিককে লাগাতার চাপ সৃষ্টি করেছিলেন। শিবির পরিচালনার জন্য অতিরিক্ত টাকা আদায় করা তো বটেই, সেই অর্থ না দিলে রিসর্ট ভাঙচুর করার মতো গুরুতর হুমকিও দেওয়া হয়।
পালাবদলের পর পুলিশের দ্বারস্থ
প্রভাবশালীদের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে সাহস পাননি বলে দাবি করেছেন অভিযোগকারী সমীরণ রায়। পর্যটন মরশুমে ঘর ভাড়া না দেওয়ায় প্রায় কুড়ি থেকে পঁচিশ (Fresh FIR Against Abhishek in Sebaashray) লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে তাঁদের। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা, এবং পুলিশও একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
প্রভাবশালীদের দাপট উপেক্ষা করে পালাবদলের পর রিসর্ট কর্তৃপক্ষের এই আইনি লড়াই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। একদিকে সেবাশ্রয় (Fresh FIR Against Abhishek in Sebaashray) শিবিরের জনসেবামূলক উদ্যোগের দাবি, অন্যদিকে জবরদস্তি দখল, তোলাবাজি ও লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির অভিযোগে প্রশাসনের তদন্ত কতদূর এগোয়, এখন সেটাই দেখার।
