---Advertisement---

Haldia Petrochemicals : হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ বিস্ফোরণ! তদন্তে ন্যাপথা চুরির যোগ?

July 1, 2026 6:42 PM
Haldia Petrochemicals
---Advertisement---

মঙ্গলবার ভোররাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Haldia Petrochemicals)। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর একটি ন্যাপথা পাইপলাইনে ভোর ৪টা থেকে ৫টার মধ্যে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণ, আগুনে মৃত ১, আহত ১৭; তদন্তে ন্যাপথা চুরির যোগ?

আরও পড়ুন- Sudipta Sen Bail: সারদা কাণ্ডে তেরো বছর পর স্বস্তি, জেল থেকে মুক্তির পথে সুদীপ্ত সেন

প্রত্যক্ষদর্শীদের দাবি-

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন চিরঞ্জীবপুর এলাকায় ছড়িয়ে পড়ে। তীব্র আগুনে আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা অগ্নিদগ্ধ হন। আগুন রেললাইনের পাশের এলাকাতেও পৌঁছে যাওয়ায় কিছু সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হয় (Haldia Petrochemicals)। আহতদের দ্রুত হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তথ্য

খবর পেয়ে দমকল, কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নামেন। গভীর সন্ধ্যা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলতে থাকে (Haldia Petrochemicals)। ঘটনার পর হলদিয়া পেট্রোকেমিক্যালস এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণের স্থানটি প্ল্যান্টের বাইরে একটি অননুমোদিত ন্যাপথা চুরির সন্দেহভাজন এলাকার কাছাকাছি।

সংস্থার দাবি, ন্যাপথা অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন হওয়ায় এর অবৈধ ব্যবহার বা চুরি অত্যন্ত বিপজ্জনক। এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য স্থানীয়দের আগেও সতর্ক করা হয়েছিল (Haldia Petrochemicals)। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। সংস্থা জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now