---Advertisement---

Hasi Rani Rath : ভোটের ময়দানে হাসিরানি, নন্দীগ্রামে বার্তা ‘লড়াই নয়, গণতন্ত্রের উৎসব’

October 6, 2026 5:45 PM
Hasi Rani Rath
---Advertisement---

সকালেই ভোটকেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন (Hasi Rani Rath) নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন তিনি। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ এবার নন্দীগ্রামে বিজেপির হয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। ভোট দিয়ে তাঁর বার্তা, প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে উত্তেজনা নয়, গণতান্ত্রিক পরিবেশেই মানুষের উৎসবের মতো ভোট হওয়া উচিত।

আরও পড়ুন – Humayun Kabir : বুথের কাছে ‘দাদাগিরি’, পুলিশকে ‘দালাল’! রেজিনগরে গ্রেফতার হুমায়ুন কবীর

তিনি কতটা আশাবাদী ?

ভোটের দিন সকালেই নন্দীগ্রামের একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচারের (Hasi Rani Rath) দিনের সূচনা করেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। রেয়াপাড়ার শিব মন্দিরের পাশাপাশি কালী মন্দির ও রাম মন্দিরেও যান তিনি। ভোটের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী হাসিরানী। তাঁর কথায়, সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই হবে। একইসঙ্গে তাঁর দাবি, এই নির্বাচনে ব্যক্তিগত কোনও বিরোধ নেই, মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। বিরোধীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছেন, আর বিজেপির লক্ষ্য আরও বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করা।

চন্দ্রনাথ প্রসঙ্গে মুখ খুললেন হাসিরানি :

নন্দীগ্রাম আসনটি শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া আসন বলে (Hasi Rani Rath) উল্লেখ করেন হাসিরানি রথ। তাঁর কথায়, দু’টি কেন্দ্র থেকে জয়ী হওয়ায় একটি আসন তাঁকে ছাড়তেই হত। হাসিরানি বলেন, নন্দীগ্রামকে নিজের ‘ভদ্রাসন’ বলে মনে করেন শুভেন্দু এবং ভবিষ্যতেও এই এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ছেলে চন্দ্রনাথের প্রসঙ্গে তিনি জানান, তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে এবং সেই তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে বলে তাঁর বিশ্বাস।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now