ঝাড়খণ্ডে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে ছাত্র আন্দোলন আরও তীব্র হয়েছে (Jharkhand Protest News)। জেপিএসসি, জেএসএসসি সিজিএল-সহ একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে সরব ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। তিনি বর্তমানে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ষষ্ঠ দিনে রয়েছেন। তাঁর দাবি, সরকারের মনোভাব ছাত্রদের প্রতি অত্যন্ত সংবেদনহীন। সংবাদসংস্থাকে তিনি জানান, শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। পাশাপাশি ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁস বা কারচুপির সুযোগ না থাকে, সেই লক্ষ্যেই একটি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার দাবি তুলেছেন তিনি।
আরও পড়ুন – Hardik Pandya IPL News : IPL ২০২৭-এর আগে হার্দিককে নিয়ে বড় মন্তব্য
আলোচনার প্রস্তাব এলেও এখনও অচলাবস্থা কাটেনি ঝাড়খণ্ডে (Jharkhand Protest News)। রাজ্য সরকার বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও প্রতিনিধিদল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি আন্দোলনকারীরা। এদিকে বৃহস্পতিবার ছাত্রদের সঙ্গে ফোনে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তাঁদের দাবিগুলি রাজ্য সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে জেএমএম নেতৃত্বাধীন জোট সরকারের শরিক কংগ্রেসও।
কেন আন্দোলনে নেমেছেন ঝাড়খণ্ডের ছাত্ররা?
রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জড়ো হওয়া ছাত্রদের দাবি, ২০১৯ সালের পর অনুষ্ঠিত সমস্ত JSSC CGL, JSSC JE এবং PGT পরীক্ষা বাতিল করতে হবে (Jharkhand Protest News)। পাশাপাশি নিয়োগে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত, জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিভাগভিত্তিক কাট-অফ, OMR কপি ও রেসপন্স শিট প্রকাশ এবং UPSC-SSC-এর আদলে স্বচ্ছ নিয়োগ ক্যালেন্ডার চালুর দাবিও তুলেছেন তাঁরা। আন্দোলনের জেরে এখন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিও উঠেছে।
ছাত্র আন্দোলনের পাশে কারা দাঁড়িয়েছে?
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রকাশ্যে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন (Jharkhand Protest News)। তাঁর দাবি, দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের খাবারের ব্যবস্থা করছেন। তিনি আরও বলেন, এই আন্দোলনের আসল নেতৃত্ব ছাত্রদেরই হওয়া উচিত এবং কৃতিত্বও তাঁদের প্রাপ্য। অন্যদিকে, ২৬ দিনের অনশনের অভিজ্ঞতা থেকে সোনম ওয়াংচুকের পরামর্শে দেবেন্দ্রনাথ মাহাতো অনশন না ভেঙেই জল ও লবণ গ্রহণ শুরু করেছেন।
