ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক স্কুলছাত্রীকে রাস্তা (Jharkhand schoolgirl rape) থেকে অপহরণ করে দু’দিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার কিশোরী বাড়ি ফিরে পরিবারের কাছে পুরো ঘটনাটি জানালে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন- Maternity Leave News : মাতৃত্বকালীন ছুটি এবার অসংগঠিত ক্ষেত্রেও? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী
অভিযুক্তের বাড়িতে চড়াও গ্রামবাসী
কিশোরীর কাছ থেকে গোটা ঘটনা শোনার পরই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়া স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দল বেঁধে সরাসরি অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে চড়াও হন। মুহূর্তের (Jharkhand schoolgirl rape) মধ্যে বাড়িটি ঘিরে ফেলা হয় এবং অভিযুক্তকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনা শুরু হয় উন্মত্ত জনতা। এরপর সেখানে চলা মারধরের হাত থেকে নিজের ছেলেকে রক্ষা করতে তাঁর বাবা বাধা দিতে এগিয়ে এলে, তাঁকেও ক্ষুব্ধ জনতার রোষানলে পড়তে হয় এবং নিগৃহীত হতে হয়। মুহূর্তের মধ্যেই সেই উত্তাল পরিস্থিতি ভয়ংকর গণপিটুনির রূপ নেয়, যার জেরে গুরুতর জখম হন অভিযুক্ত যুবক।
আট জনকে গ্রেফতার করল পুলিশ
এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইন যাতে নিজেদের হাতে কেউ তুলে না নেয়, তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনার (Jharkhand schoolgirl rape) খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত মোট আট জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ ও স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতে এই গণপিটুনির ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বাকিদের চিহ্নিত করার কাজ চলছে। আইন ভঙ্গ (Jharkhand schoolgirl rape) করে যারা এই হিংসাত্মক কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তাদের প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে জোরদার তল্লাশি ও তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
