রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের শিকড় স্তরের পচন ও চরম নৈরাজ্য এবার হাতেনাতে ধরলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (Kalyani JNM Horrors Exposed)। বুধবার মধ্যরাতে কল্যাণীর ঐতিহ্যবাহী জেএনএম হাসপাতালে পড়ুয়ার ছদ্মবেশে, নিরাপত্তা রক্ষীহীন অবস্থায় হানা দেন মন্ত্রী। আর তাতেই প্রকাশ হয়ে পড়ল ৫০০ বেডের এই হাসপাতালের ভেতরে লুকিয়ে থাকা এক চরম অস্বাস্থ্যকর, দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক অরাজকতার ছবি।
আরও পড়ুন- Mamata Slams Rebels : “অভিষেক তো বাঘের মতো লড়ছে, বাকিদের ইডি-ভয়!” বিদ্রোহীদের তোপ মমতার
সিনিয়রহীন ইমার্জেন্সি, চারদিকে কুকুর-বিড়াল
সারপ্রাইজ ভিজিটে গিয়ে মন্ত্রী দেখলেন, আপদকালীন বিভাগ (ইমার্জেন্সি) থেকে শুরু করে কোথাও কোনও সিনিয়র ডাক্তারের অস্তিত্ব নেই। সম্পূর্ণ হাসপাতালকে একপ্রকার অরক্ষিত অবস্থায় (Kalyani JNM Horrors Exposed) জুনিয়র ডাক্তারদের ওপর ফেলে দিয়ে বেপাত্তা সিনিয়ররা । চারিদিকে ঘুরছে বিড়াল-কুকুর, স্তূপীকৃত আবর্জনায় দমবন্ধকর পরিস্থিতি প্রতিটি বিভাগের। পরিকাঠামোর এই ভয়াবহ ভাঙন দেখে তীব্র ক্ষোভ ও চরম বিরক্তি প্রকাশ করেন মন্ত্রী।
অরক্ষিত হস্টেল, অবাধ বহিরাগত, দালালরাজ রুখতে মন্ত্রীর কড়া হুঁশিয়ারি!
হাসপাতালের গণ্ডি পেরিয়ে হস্টেলের চিত্র আরও শিউরে ওঠার মতো। সেখানে হানা দিয়ে মন্ত্রী দেখেন,যে এত বড় হস্টেলে ন্যূনতম কোনও নিরাপত্তাকর্মী নেই, পুরো চত্বরটাই কার্যত ‘ওপেন টু অল’। বহিরাগতদের অবাধ আনাগোনার এই ভয়ঙ্কর চিত্র দেখে স্তম্ভিত মন্ত্রী জানান, এই মারাত্মক অব্যবস্থার (Kalyani JNM Horrors Exposed) রিপোর্ট তিনি সরাসরি নির্দিষ্ট জায়গায় জমা দেবেন।
দীর্ঘদিন ধরে চলা দালালরাজ, নিরাপত্তা ও চিকিৎসার এই চূড়ান্ত অচলাবস্থাকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন সুমনা সরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, (Kalyani JNM Horrors Exposed) জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত এবার স্বাস্থ্যভবনের কড়া সিসিটিভি নজরদারি চলবে। হাসপাতালের এই নোংরা পরিকাঠামো এবং চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতার যে কঙ্কালসার রূপ সামনে এসেছে, তা আগামী দিনে স্বাস্থ্য প্রশাসনের কড়া পদক্ষেপেরই ইঙ্গিত দিচ্ছে।
