---Advertisement---

Kolkata Metro TBM Durga: ২০ মিনিটেই ভিক্টোরিয়ায়, ইতিহাস গড়ল টিবিএম ‘দুর্গা’!

July 10, 2026 7:49 PM
Kolkata Metro TBM Durga: ২০ মিনিটেই ভিক্টোরিয়ায়, ইতিহাস গড়ল টিবিএম ‘দুর্গা’!
---Advertisement---

প্রায় এক বছরের অপেক্ষার পর এল বড় সাফল্য (Kolkata Metro TBM Durga)। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে কাজ শুরু করে মাত্র ২০ মিনিটের কিছু বেশি সময়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে পৌঁছে গেল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। সকাল ১০টা ৩৪ মিনিটে শেষ হল বোরিংয়ের এই গুরুত্বপূর্ণ পর্ব। জোকা–এসপ্ল্যানেড পার্পল লাইন মেট্রো প্রকল্পে আদি গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ খনন করে নতুন ইতিহাস গড়ল ‘দুর্গা’।

আরও পড়ুন: Abhishek’s Chartered Flight Controversy : ইডির নজরে এবার অভিষেকের চার্টার্ড বিমান দুর্নীতি!

মেট্রো নির্মাণে বড় সাফল্য। খিদিরপুর থেকে প্রায় ১.৭ কিলোমিটার ভূগর্ভস্থ পথ পেরিয়ে ভিক্টোরিয়ায় পৌঁছেছে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ (Kolkata Metro TBM Durga)। ফোর্ট উইলিয়াম ও পিটিএসের নীচ দিয়ে কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পন্ন হয়েছে এই পর্ব। জোকা–এসপ্ল্যানেড পার্পল লাইনের জোড়া টানেল নির্মাণে কাজ করছে ‘দুর্গা’ ও ‘দিব্যা’। ‘দুর্গা’ এগোচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, আর ‘দিব্যা’ কাজ করছে জোকামুখী সুড়ঙ্গে।

কি জানালো মেট্রোরেল?

এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। ৯০ মিটার দীর্ঘ ও ৬৫০ টন ওজনের এই বিশাল মেশিনটি তৈরি হয়েছে চেন্নাইয়ে (Kolkata Metro TBM Durga)। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭ মিটার নীচে শুরু হয় সুড়ঙ্গ খননের কাজ। বর্তমানে পার্ক স্ট্রিটমুখী আপ লাইনে টানেল নির্মাণের কাজ করছে ‘দুর্গা’, আর জোকামুখী ডাউন লাইনে একই দায়িত্ব সামলাচ্ছে ‘দিব্যা’।

উন্নত প্রযুক্তি ও একাধিক নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত এই টিবিএমগুলি কলকাতার মাটির নীচে দ্রুত ও নিরাপদে সুড়ঙ্গ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে (Kolkata Metro TBM Durga)। বর্তমানে পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বাকি ৯৫০ মিটার টানেলের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর। এরপর পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল নির্মাণ হবে ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে, যা এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

কি বলল বিকাশ নিগম লিমিটেডে?

আরভিএনএল সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর থেকে এসপ্ল্যানেডমুখী সুড়ঙ্গ খননের কাজ শুরু করে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। ধাপে ধাপে এগিয়ে গত নভেম্বরে সেটি রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের নীচে পৌঁছয় (Kolkata Metro TBM Durga)। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত টানেল নির্মাণের প্রথম পর্যায় শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ের আগেই, ২০২৬ সালের জুনে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে পৌঁছে প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করে ‘দুর্গা’। এর ফলে জোকা এসপ্ল্যানেড পার্পল লাইন প্রকল্পের ভূগর্ভস্থ টানেল নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now