---Advertisement---

Koyel Mallick : ঘাসফুল ছেড়ে পদ্মে কোয়েল, রাজ্যসভায় BJP প্রার্থী

October 4, 2026 4:01 PM
Koyel Mallick
---Advertisement---

বাংলার রাজনীতিতে বড় চমক। রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী (Koyel Mallick) হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। রবিবার বিজেপির তরফে তাঁর নাম ঘোষণা করা হয়। এর আগে দলবদল করা প্রাক্তন তৃণমূল সাংসদদের ফের রাজ্যসভায় পাঠানোর কৌশল নিয়েছিল বিজেপি। এবার সেই পথেই কোয়েলকে প্রার্থী করা হল।

আরও পড়ুন – Free Tickets Announcement : মেসি ম্যাচে প্রতারিতদের জন্য বড়ো সুখবর, বিনামূল্যে ২২ হাজার টিকিট

ইস্তফার পর এবার বিজেপির প্রার্থী কোয়েল-

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য কোয়েল মল্লিকের (Koyel Mallick) নাম ঘোষণা করেছিল তৃণমূল। প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর সঙ্গে তাঁর নামও ছিল তালিকায়। পরে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল। তবে কয়েক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে তৎকালীন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।তাঁর এই পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সেই জল্পনাই নতুন মাত্রা পায়, কারণ এবার সেই কোয়েল মল্লিককেই রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

কোয়েলের ইস্তফায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের আরও একটি রাজ্যসভা (Koyel Mallick) আসন খালি হয়। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে পরে বিজেপির প্রার্থী হিসেবে উচ্চকক্ষে ফিরেছিলেন। এবার একই পথে কোয়েল মল্লিকও বিজেপির প্রার্থী হয়েছেন। ফলে কয়েক মাসের মধ্যেই তৃণমূলের মনোনীত রাজ্যসভার সদস্য থেকে বিজেপির প্রার্থী—কোয়েলের রাজনৈতিক যাত্রা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now