---Advertisement---

Madhyamgram Star Mall | মধ্যমগ্রামের স্টার মলে খাদ্য সুরক্ষা দপ্তরের সচেতনতা কর্মসূচি, নিরাপদ খাবার পরিবেশনে একাধিক নির্দেশ

September 23, 2026 1:11 PM
---Advertisement---

মধ্যমগ্রাম: সাধারণ মানুষের পাতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে মধ্যমগ্রামের স্টার মলে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করল খাদ্য সুরক্ষা দপ্তর। অনুষ্ঠানে রেস্তোরাঁর মালিক, ম্যানেজার এবং কর্মীদের নিয়ে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা রেস্তোরাঁয় খাবার তৈরির সময় কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তা তুলে ধরেন। পাশাপাশি খাবার সংরক্ষণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করার বিষয়ে রেস্তোরাঁ কর্মীদের সচেতন করা হয়।

খাবার তৈরির জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রান্নার কাজে ব্যবহৃত বাসনপত্র ও সরঞ্জাম নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবার পরিবেশনের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও জোর দেওয়া হয়।

কাঁচা ও রান্না করা খাবার আলাদা করে রাখার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন আধিকারিকরা। তাঁদের বক্তব্য, খাদ্যদ্রব্যের সঠিক সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সামান্য অসতর্কতাও গ্রাহকের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।

খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কোনওভাবেই নষ্ট বা মেয়াদোত্তীর্ণ খাবার গ্রাহকদের পরিবেশন করা যাবে না। খাবারের গুণমান নিয়ে সামান্য সন্দেহ থাকলেও তা পরিবেশন না করার পরামর্শ দেওয়া হয়।

এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা আরও বাড়ানোই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories