নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ( Mahua Moitra ) । সেখানেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, একইসঙ্গে বাইরে উপস্থিত একদল বিক্ষোভকারী তাঁর বিরুদ্ধে “চোর চোর” স্লোগান দেন বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন- Raghav Chadha Defection Law India: দলত্যাগের পরও রাঘব চাড্ডার সাংসদ পদ অক্ষত, কী বলছে আইন?
কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহুয়ার ?
কালীগঞ্জের একটি দলীয় কার্যালয়ে সংগঠনের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra) । সেই সময় আচমকাই কার্যালয়ের বাইরে একদল মহিলা ও পুরুষ জড়ো হন। মহুয়ার অভিযোগ, ওই বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক ছিলেন। তাঁদের অনেকের হাতেই ডিম ছিল বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ, কর্মসূচি চলাকালীন দলীয় কার্যালয় লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই সময় বাইরে থেকে স্লোগানও দেওয়া হচ্ছিল।
সংবিধান রক্ষা নিয়ে প্রশ্ন মহুয়ার
ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি , তখনই মোবাইলে গোটা ঘটনার ছবি ও দৃশ্য ধারণ করতে শুরু করেন মহুয়া মৈত্র (Mahua Moitra ) । পরে সেই ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি একদিকে সংবিধান রক্ষার কথা বলছে, অন্যদিকে একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এই ধরনের আচরণ করা হচ্ছে। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই তাঁকে লক্ষ্য করে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল।
