---Advertisement---

MALDA : উড়িষ্যায় বাংলার শ্রমিক আক্রান্ত! বাঙালি হওয়ার অপরাধেই কি মারধর?

August 31, 2025 9:48 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বিজেপি শাসিত উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। প্রথমে সেখানকার স্থানীয়দের কাছে আক্রান্ত আদিবাসী যুবক। তারপর পুলিশের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ। এলাকায় ফেরার পর আক্রান্ত শ্রমিককে নিয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূলের। নিশানা বিজেপিকে। রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ। শুরু হয়েছে তরজা।মালদহের গাজোলের চিলিমপুর গ্রামের বাসিন্দা বিনয় বেসরা। আদিবাসী এই যুবক ঠিকাদারের মাধ্যমে উড়িষ্যার বালিশ চন্দ্রপুর এলাকায় কাজের জন্য যান ১২ দিন আগে। প্রথমে গিয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুই দিন না খেয়ে থাকেন। দুই দিন পর স্বহৃদয় কোন পরিবারের সাহায্যে খাবার পান। পরবর্তীতে কাজের জায়গায় গেলে অভিযোগ সেখানকার স্থানীয়রা তাকে বাংলা ভাষায় কথা বলার জন্য মারধর করে।

স্থানীয় ভাটিমুন্ডা থানার পুলিশও তাকে অত্যাচার করে বলে অভিযোগ। শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর এলাকায় ফিরে এলে তৃণমূল আদিবাসী ওই শ্রমিক কে নিয়ে গাজোল ১ নং ব্লক পঞ্চায়েত সমিতি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ। দিনেশ টুডু বলেন, যেখানে দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী এবং উড়িষ্যার। তারই রাজ্যে বাংলা থেকে একজন আদিবাসী পরিযায়ী শ্রমিক গিয়ে অত্যাচারের শিকার হল। যেটা দুর্ভাগ্যজনক। যদিও বিষয়টি নিয়ে বিজেপির দাবি তৃণমূল জুজু তৈরি করার চেষ্টা করছে। কোন ঘটনা ঘটে থাকলে তারা খোঁজ নেবেন। কিন্তু বাঙালি হওয়ার জন্য অত্যাচার সেটা তারা মানতে পারছেন না। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now