---Advertisement---

Matribhoomi Local: পরীক্ষার্থীদের সুবিধায় বড় সিদ্ধান্ত!নতুন স্টপেজ পেল কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকাল

September 19, 2026 10:45 PM
Matribhoomi Local
---Advertisement---

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল (Matribhoomi Local)। নির্দিষ্ট কয়েকদিন কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষার দিনগুলিতে যাতায়াতে সুবিধা পাবেন পড়ুয়ারা, বিশেষ করে ছাত্রীরা।

আরও পড়ুন- Metro Safety Upgrade : কলকাতা মেট্রোয় এবার ‘কবচ’, আরও নিরাপদ হবে যাত্রা

রেলের বড় সিদ্ধান্ত

রাজ্য প্রশাসনের তরফে আবেদনের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশন (Matribhoomi Local)। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের উচ্চমাধ্যমিকের থার্ড সেমের কথা মাথায় রেখে ৩১৮০২ কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকাল নির্দিষ্ট কয়েকদিন জালালখালি হল্ট স্টেশনে থামবে।

কোন নতুন স্টপেজে থামবে ট্রেন

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২১, ২৪, ২৫, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১, ৩, ১২, ১৩ ও ১৪ অক্টোবর ট্রেনটি জালালখালি হল্টে অতিরিক্ত স্টপেজ দেবে। ওই দিনগুলিতে সকাল ৮টা ৪৩ মিনিটে জালালখালি হল্ট স্টেশনে পৌঁছবে ট্রেনটি। এক মিনিট পর, অর্থাৎ ৮টা ৪৪ মিনিটে স্টেশন ছেড়ে যাবে (Matribhoomi Local)।

রানাঘাট-কৃষ্ণনগর রেলপথে অবস্থিত জালালখালি হল্ট। কৃষ্ণনগর জংশন থেকে রানাঘাটের দিকে যাওয়ার পথে এটি প্রথম স্টেশন (Matribhoomi Local)। পরীক্ষার সময় পড়ুয়াদের যাতায়াত আরও সহজ করতেই এই অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, মাতৃভূমি লোকাল মূলত মহিলা যাত্রীদের জন্য পরিচিত হলেও পুরুষ যাত্রীরাও নির্দিষ্ট কামরায় উঠতে পারেন। রেলের আপডেটেড নিয়ম অনুযায়ী, মাতৃভূমি লোকালের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কামরা জেনারেল কামরা হিসেবে গণ্য হয়। ফলে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্ররাও ওই কামরাগুলিতে যাতায়াতের সুবিধা নিতে পারবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories