---Advertisement---

METRO :টানেলে জল – যাত্রী ভোগান্তি মেট্রোয়

August 20, 2025 10:08 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : আজ সকালে যতীন দাস পার্ক ও নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝে টানেলে জল ঢোকার কারণে আটকে যায় মেট্রো চলাচল। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে মেট্রোর ইঞ্জিনিয়াররা দ্রুত টানেলে নামেন। কোথা দিয়ে জল ঢুকল এবং কোন জায়গায় জমে রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।বর্তমানে আংশিক পরিষেবা চালু রাখা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে। তবে যতীন দাস পার্ক ও নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝের অংশে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।মেট্রো সূত্রের আশ্বাস, দ্রুত সমস্যার সমাধান করে পূর্ণ পরিষেবা চালু করা হবে। তবে আপাতত মাঝপথে জল ঢুকে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ল আরও একবার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now