---Advertisement---

Nandigram Bypoll BJP Candidate: নন্দীগ্রামে BJP-র প্রার্থী চন্দ্রনাথের মা? জল্পনা নিয়ে মুখ খুললেন হাসি রথ

September 11, 2026 7:26 PM
Nandigram Bypoll BJP Candidate
---Advertisement---

নন্দীগ্রামে ফের উপনির্বাচনের দামামা। আগামী ৬ অক্টোবর এই হটসিটে ভোট (Nandigram Bypoll BJP Candidate)। আর তার আগেই BJP-র প্রার্থী নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রথকে নন্দীগ্রামে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। যদিও এখনও পর্যন্ত দলের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আড়ও পড়ুন- Bypoll Update : নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, পর্যবেক্ষকের নাম ঘোষণা কম

হাসি রথের বক্তব্য

প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে মুখ খুলেছেন হাসি রথ নিজেই। তাঁর কথায়, ছেলের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই তাঁদের পরিবারের অভিভাবক (Nandigram Bypoll BJP Candidate)। ফলে দল বা শুভেন্দু যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তিনি মেনে নেবেন। হাসি রথ বলেন, “আমরা BJP করি। এটা সুশৃঙ্খল সংগঠিত দল। জল্পনা হচ্ছে শুনেছি। তবে এই জল্পনার অবসান হয়ে যদি ঘোষণা হয় কিছু, তখন ভাবা যাবে।”

তিনি আরও বলেন, “আমার বড় ছেলে মারা যাওয়ার পর CM সাহেবই আমাদের অভিভাবক (Nandigram Bypoll BJP Candidate)। উনি যদি আমাকে কোনও দায়িত্ব দেন, আমি মাথা পেতে নেব। রাজনৈতিক জীবনের যতটুকু আছে নন্দীগ্রামকে দেব। শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব।”

‘শহিদ মাতা’

২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূলের পবিত্র করকে হারিয়েছিলেন শুভেন্দু। পরে ভবানীপুর আসন রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি। সেই কারণেই এবার সেখানে উপনির্বাচন হচ্ছে। নন্দীগ্রামে ‘শহিদ মাতা’ হিসেবে পরিচিত ফিরোজা বিবির প্রসঙ্গও সামনে আসছে (Nandigram Bypoll BJP Candidate)।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ মার্চ জমি আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তাঁর ছেলে শেখ ইমদাদুল ইসলাম মারা যান (Nandigram Bypoll BJP Candidate)। পরে শিশির ও শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজনীতিতে আসেন ফিরোজা। তিনি নন্দীগ্রামের চারবারের বিধায়ক ছিলেন। বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকলেও শুভেন্দুর নেতৃত্বে নন্দীগ্রাম নিরাপদ বলেই মনে করেন তিনি। এই পরিস্থিতিতে চন্দ্রনাথ রথের মাকে প্রার্থী করার জল্পনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now