নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে (Nandigram Congress Leader News) একই দিনে হলদিয়া ও কাঁথি মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়। শুনানি শেষে হলদিয়া আদালত তাঁকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নন্দীগ্রামে উপনির্বাচন ৬ অক্টোবর। গত শুক্রবার ১৯ বছরের পুরনো একটি মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় মিলনকে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, জমায়েত ও লুটপাট-সহ নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রয়েছে।
আরও পড়ুন – Bardhaman Hospital Protest : রোগীমৃত্যুর অভিযোগে বর্ধমান হাসপাতালে ভাঙচুর, কর্মবিরতিতে চিকিৎসক-নার্স
মিলনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নতুন করে আরও একটি মামলা (Nandigram Congress Leader News) রুজু হওয়ায় একই দিনে দুই আদালতে শুনানি হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নন্দীগ্রামের তিনটি মামলায় হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল তাঁকে এবং ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
কাঁথি আদালতে কেন হাজিরা?
হলদিয়া আদালত ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেও কাঁথি মহকুমা আদালত সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে আগামী ২৩ সেপ্টেম্বর মিলনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে (Nandigram Congress Leader News) । বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যাচ্ছে। আইনজীবী মাসুদ মল্লিক জানিয়েছেন, একই সময়ে দুই আদালতে শুনানি থাকায় ভার্চুয়াল শুনানি হয়েছিল। মিলনের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, তা জানতে হাই কোর্টে আবেদন করা হয়েছে এবং মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে।
ভোটপ্রচার নিয়ে কী অভিযোগ কংগ্রেসের?
মিলনের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের (Nandigram Congress Leader News) পাশাপাশি নির্বাচনী প্রচার নিয়েও অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, নন্দীগ্রামে তাদের ভোটপ্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং প্রার্থীর অনুপস্থিতিতে যাঁরা প্রচার ও সভায় অংশ নিচ্ছেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।






