---Advertisement---

BOLPUR : অগ্নিগর্ভ নেপাল ,চিন্তার ভাজ বোলপুরের নেপালিদের !

September 10, 2025 10:37 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : অগ্নিগর্ভ নেপাল, জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনেও জ্বলছে আগুন। আন্তর্জাতিক বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়িজন মানুষ মারা গিয়েছে।আর দেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ পরিযায়ী নেপালিদের।। বীরভূমে বোলপুরে রয়েছে ২০ থেকে ২৫ জন নেপালি।

তারা দীর্ঘদিন ধরে বোলপুরের নাইট গার্ডের কাজ করে। আর দেশের এই পরিস্থিতিতে পরিবারের জন্য দুশ্চিন্তায় ভুগছে এই নেপালি মানুষেরা। তারা জানাচ্ছে নেপালের অবস্থা এখন খুবই খারাপ, এই কয়দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল আর তাতে পরিবারের সাথে যোগাযোগ করে উঠতে পারছিলেন না এই পরিযায়ী নেপালিরা। তারা আরো জানান নেপালের সরকার দুর্নীতিতে ভরে গিয়েছিল তারা পদত্যাগ করেছে এতে খুশি এই নেপালিরা। অন্যদিকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now