নেতাজি সুভাষচন্দ্র বসুর টোকিওর রেনকোজি মন্দিরে থাকা (Netaji Ashes Repatriation) কথিত ‘চিতাভস্ম’ ভারতে ফিরিয়ে আনার দাবি ফের সামনে এসেছে। এবার সেই দাবির পক্ষে সরব হয়েছেন নেতাজি-কন্যা অনিতা বোস ফাফ। তিনি সুপ্রিম কোর্টে চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন – Abhishek Porel Arrested : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার বাংলার IPL ক্রিকেটার
মঙ্গলবার সেই আবেদনের শুনানিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য (Netaji Ashes Repatriation) জানতে চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনটি শুনে কেন্দ্রকে নোটিস জারি করেছে। অনিতা বোস ফাফের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর বক্তব্য শোনার পরই কেন্দ্রের মতামত জানতে চায় আদালত।
নেতাজির মৃত্যু ও অন্তর্ধান নিয়ে প্রায় আট দশক ধরে নানা মত ও জল্পনা রয়েছে (Netaji Ashes Repatriation) । প্রচলিত সরকারি মতে, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ানের তাইপেইয়ে বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে নেতাজির মৃত্যু হয়। পরে তাঁর দেহ দাহ করে চিতাভস্ম জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত রাখা হয় বলে দাবি করা হয়। তবে এই তত্ত্ব নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে (Netaji Ashes Repatriation) । বিষয়টি তদন্তে শাহনওয়াজ কমিটি, জি ডি খোসলা কমিশন ও মুখার্জি কমিশন গঠিত হয়। প্রথম দুই তদন্ত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তত্ত্বকে সমর্থন করলেও মুখার্জি কমিশন তা খারিজ করে। তবে কেন্দ্রীয় সরকার সেই রিপোর্ট গ্রহণ করেনি।
অনিতা বোস ফাফের মূল দাবি কী?
অনিতা বোস ফাফ মনে করেন, রেনকোজি মন্দিরে সংরক্ষিত দেহাবশেষ (Netaji Ashes Repatriation) তাঁর বাবা নেতাজি সুভাষচন্দ্র বসুরই। সেই বিশ্বাস থেকেই তিনি চান, জাপানে থাকা ওই চিতাভস্ম দ্রুত ভারতে ফিরিয়ে আনা হোক। তাঁর আবেদন, দেশের মাটিতে যথাযথ মর্যাদার সঙ্গে নেতাজির শেষকৃত্য সম্পন্ন করা হোক। এই দাবিতেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আবেদনের ভিত্তিতেই এবার কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত।
রেনকোজি মন্দিরের চিতাভস্ম নিয়ে বিতর্ক কেন?
নেতাজির মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক তত্ত্ব সামনে এসেছে (Netaji Ashes Repatriation) । সরকারি বিবরণ অনুযায়ী, ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনার পর হাসপাতালে তাঁর মৃত্যু হয় এবং পরে দেহ দাহ করা হয়। সেই চিতাভস্ম জাপানে নিয়ে গিয়ে রেনকোজি মন্দিরে রাখা হয়েছে বলে দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছে ভারত সরকার। কিন্তু নেতাজি গবেষকদের একাংশ এই তত্ত্ব নিয়ে এখনও সংশয় প্রকাশ করেন। জাপানে থাকা দেহাবশেষ সত্যিই নেতাজির কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার দাবিও উঠেছে। এই দীর্ঘ বিতর্কের মধ্যেই এবার সেই চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন নেতাজি-কন্যা অনিতা বোস ফাফ।
