সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সম্পূর্ণ তামাকমুক্ত এবং থুতুমুক্ত করার লক্ষ্যে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ধূমপান, তামাকজাত দ্রব্যের (No smoking no spitting) ব্যবহার এবং যত্রতত্র থুতু ফেলার বিরুদ্ধে এবার আরও কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।স্বাস্থ্য ভবনের তরফে এ বিষয়ে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। ২০১৭ সালে রাজ্যে চালু হওয়া নির্দেশিকাগুলিই ফের কার্যকর করার পাশাপাশি, সেগুলির বাস্তবায়নে আরও কড়া নজরদারির কথা বলা হয়েছে। রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান, ডিরেক্টর এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই নির্দেশ।
আরও পড়ুন – Tarapith Hotel Fire : সামনে আগুন, পিছনে দরজা বন্ধ! হুড়োহুড়ি পূর্নাথীদের, মৃত ৭
হাসপাতাল চত্বরে কী কী নিয়ম মানতে হবে?
নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য দফতরের অধীন প্রতিষ্ঠানকে ‘টোবাকো ফ্রি’ এবং ‘স্পিটিং ফ্রি’ জোন হিসেবে গড়ে তুলতে হবে।প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে Tobacco Free ও Spitting Free Nodal Officer নিয়োগ করতে হবে। তাঁর নাম এবং (No smoking no spitting) যোগাযোগের নম্বর হাসপাতাল চত্বরে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।হাসপাতালের প্রবেশপথ থেকে শুরু করে OPD, করিডর, লিফট, শৌচাগার, ক্যান্টিন এবং সিঁড়ির ল্যান্ডিংয়ে ‘No Smoking’, ‘No Tobacco’ এবং ‘No Spitting’ সংক্রান্ত বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।শুধু তামাক সেবন নয়, হাসপাতাল চত্বরে তামাকজাত দ্রব্যের বিক্রি, মজুত, প্রদর্শন এবং প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। ক্যান্টিন, কিয়স্ক, দোকান, ভেন্ডর এবং ঠিকাদারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
চলবে নিয়মিত অভিযান
নিয়ম কার্যকর করতে জেলা টোবাকো কন্ট্রোল সেলের মাধ্যমে নিয়মিত এনফোর্সমেন্ট ড্রাইভ চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। কোথায় নিয়ম ভাঙা হয়েছে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কত টাকা জরিমানা আদায় হয়েছে—সব তথ্য নথিভুক্ত করতে হবে।প্রতিষ্ঠানের প্রধানকে নিয়মিতভাবে পরিস্থিতি (No smoking no spitting) পর্যালোচনা করতে হবে। জেলা স্তরে বিষয়টি নজরে রাখবেন সংশ্লিষ্ট CMOH। বারবার নিয়ম ভাঙা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।তামাক ছাড়তে সাহায্যও করবে হাসপাতালশুধু জরিমানা বা শাস্তি নয়, তামাক ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী Tobacco Cessation Counselling দেওয়ার পাশাপাশি তাঁদের Tobacco Cessation Centre-এ পাঠানোর ব্যবস্থাও করতে হবে।
কত টাকা জরিমানা?
স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় The West Bengal Prohibition of Smoking and Spitting and Protection of Health of Non-Smokers and Minors Act, 2001-এর উল্লেখ রয়েছে। ওই আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী স্বাস্থ্য প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ। ৬ নম্বর ধারায় হাসপাতাল চত্বরে থুতু (No smoking no spitting) ফেলার উপর নিষেধাজ্ঞা রয়েছে।নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করলে ধূমপানের ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ টাকা এবং থুতু ফেলার ক্ষেত্রে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।এই নির্দেশ কার্যকর হবে রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, ব্লক স্তরের স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে।




