---Advertisement---

North 24 Pargana : ছাত্র সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, বসিরহাটে তুঙ্গে শাসক দলের তৎপরতা

August 23, 2025 10:20 AM
---Advertisement---

 ২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক হানাহানিকে দূর করতে অগ্রণী ভূমিকা নিতে হবে ছাত্রদের। তাই বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের ছাত্র-ছাত্রীদের আগামী ২৮শে আগস্ট ধর্মতলায় শহীদ মূর্তির পাদদেশে তৃণমূলের ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাতে তথা আগামী সোমবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাদুড়িয়ায় এক বিশাল মিছিলে ছাত্র-ছাত্রীদের যোগদান করতে প্রস্তুতি সভা সারলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বরা। বসিরহাটের বাদুড়িয়া পৌর ভবনে সেই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, জেলা যুব তৃণমূলের সভাপতি সমীক রায় অধিকারী ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার সহ বসিরহাটের তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা।

ছাত্র-ছাত্রীদের ধর্মতলায় উদ্দেশ্যে যাওয়ার আহ্বান জানিয়ে বাদুড়িয়ায় এক মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে অংশগ্রহণ করবেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সেখান থেকেই বার্তা দেওয়া হবে ২৮শে আগস্ট বসিরহাট তৃণমূল ছাত্র পরিষদ কত পরিমান ছাত্র-ছাত্রী নিয়ে ধর্মতলায় উপস্থিত হতে পারবে। বিষয়টি নিয়ে তৃণমূলে বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনবলেন, “বছর পেরোলেই বিধানসভা নির্বাচন। তার আগে এই ছাত্র সমাবেশ আমাদের কাছে অনেকটাই আবেগের। সেই সমাবেশকে মাথায় রেখে বাদুড়িয়ায় আগামী ২৫শে আগস্ট সোমবার বাদুড়িয়ায় প্রায় দশ হাজার ছাত্রছাত্রীদের নিয়ে মেগা র‍্যালীর আয়োজন করা হয়েছে। ভারতবর্ষের উপর সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে ছাত্রদেরই এগিয়ে আসতে হবে। তারই উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রস্তুতি সভা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now