---Advertisement---

Orange Line Update : দেবীপক্ষের শুরু থেকেই ‘অরেঞ্জ লাইন’এর শুভ সূচনা

October 10, 2026 2:44 PM
Orange Line Update
---Advertisement---

মহালয়ার দিনেই কলকাতা মেট্রোয় নতুন (Orange Line Update) অধ্যায়ের সূচনা। নিউ গড়িয়া-বিমানবন্দর ‘অরেঞ্জ লাইন’-এর বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ট্রায়াল রান। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনের সময় থেকেই এই পথে যাত্রী পরিষেবা চালু করার লক্ষ্যে এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন – Bikash Ranjan Bhattacharya : শুক্রবার ভোরেই ধরপাকড়! বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় ধৃত বাপ্পা

কোন কোন রুটে চলবে মেট্রো?

চিংড়িঘাটা ক্রসিং থেকে সুকান্তনগরের পথে এলিভেটেড করিডরের যে (Orange Line Update) ৩৬৬ মিটার অংশ এতদিন বিচ্ছিন্ন ছিল, সম্প্রতি সেখানে আরভিএনএলের উদ্যোগে গার্ডার বসিয়ে ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। এরপর ওই অংশে রেললাইন পাতার মাধ্যমে করিডরটি যুক্ত করা হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা (মেট্রোপলিটন) থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পুশ ট্রলিতে পরিদর্শন চালান রেল আধিকারিকরা।

পুজোয় রাতভোর মেট্রো :

দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো (Orange Line Update) পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। ১৫ অক্টোবর পঞ্চমী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো ও অরেঞ্জ লাইনে বিশেষ সূচি অনুযায়ী ট্রেন চলবে। ভিড় সামলাতেও রাখা হচ্ছে অতিরিক্ত ব্যবস্থা।

পঞ্চমী ও ষষ্ঠী: ব্লু লাইনে চলবে মোট ২৮৪টি ট্রেন। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে। ব্যস্ত সময়ে প্রায় ৬ মিনিট অন্তর ট্রেন চলবে।

গ্রিন লাইনে পঞ্চমী ও ষষ্ঠী: মোট ২৪০টি ট্রেন চালানো হবে।

সপ্তমী, অষ্টমী ও নবমী: পুজোর ভিড়ের কথা মাথায় রেখে ব্লু ও গ্রিন লাইনে রাতভর মেট্রো পরিষেবা চালু থাকবে।

ব্লু লাইন (১৭–২০ অক্টোবর): দুপুর ১টা থেকে মেট্রো চলবে এবং পরিষেবা পরের দিন ভোর ৪টে পর্যন্ত বজায় থাকবে।

গ্রিন লাইন (১৭–২০ অক্টোবর): দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরিষেবা শুরু হয়ে পরের দিন ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

দশমী—ব্লু লাইন: দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।

দশমী—গ্রিন লাইন: দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ৭৪টি ট্রেন। ব্যস্ত সময়ে ১৫ মিনিট অন্তর পরিষেবা দেওয়া হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now