---Advertisement---

MUMBAI: অকাশে বিমান, রানওয়েতে পড়ে চাকা! জরুরি অবতরণে বড়োসড়ো বিপত্তির হাত থেকে বাঁচলো স্পাইসজেটের বিমান

September 12, 2025 1:07 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্কঃ মুম্বই বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা। আকাশেউড়ার কিছুক্ষণ পরেই রানওয়েতে খুলে পড়ল স্পাইসজেটের একটি বিমানের চাকা। শুক্রবার সকালে গুজরাটের কান্দলা থেকে উড়ে আসা ওই কিউ-৪০০ বিমানটিকে শেষ পর্যন্ত জরুরি অবস্থায় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়।
স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন, রানওয়েতে একটি আউটার হুইল পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ খবর পাঠানো হয় আকাশে থাকা ক্রুদের কাছে। উল্লেখ্য, প্রতিটি ল্যান্ডিং গিয়ারে দুটি করে চাকা থাকে। সেই কারণেই একটি চাকা খুলে পড়লেও নিরাপদে অবতরণ সম্ভব হয়েছে।
পাইলটরা মুম্বইয়ে নামার আগে জরুরি অবস্থা জারি করেন। তবে কোনও ধরনের বিপত্তি ছাড়াই বিমানটি সঠিকভাবে মাটিতে নামে এবং ট্যাক্সি বে পর্যন্ত গিয়ে পৌঁছয়। বিমানে থাকা যাত্রীদের মধ্যে কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমান সংস্থা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now