---Advertisement---

Malda : “গোপন সূত্রে অভিযানে মালদা জেলায় ডলফিনের তেলসহ দুই জনকে গ্রেফতার করলো পুলিশ “

September 10, 2025 11:51 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : গোপন সূত্রে খবরে মালদা জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের সকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেলসহ দুইজনকে গ্রেপ্তার করে কালিয়াচক এবং মালদার বনদপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে গোপন সূত্রের খবরে বনদপ্তরের লোকজন পৌঁছায় শুকুল্লাপুর সেখানে এক বাড়ি থেকে তিন জারের মত বিলুপ্তপ্রায় মারা নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করে, সঙ্গে দুজনকে গ্রেফতার করে বনদপ্তর।

জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার হয়, এবং অনেক সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি তাদের। গ্রেফতার করা দুইজনকে নিয়ে আসা হয় কানিমোড় ফরেস্টের রেঞ্জ অফিসে। সেখানে তাদেরকে জিজ্ঞাসা বাদের পর বনদপ্তর তাদের মালদা কোর্টে তোলে, এবং দুইজনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ এক্ট অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে । একজনের নাম ক্ষুদিরাম মন্ডল, বয়স ৫৬ বছর, আরেকজনের নাম সুজিত চৌধুরী বয়স ৪৬ বছর। এবং এই ঘটনার আরো তদন্ত শুরু করে বনদপ্তর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now