---Advertisement---

Political Storm : সুরুচি সঙ্ঘে মহাবিপ্লব! পুজো কমিটি থেকে ছাঁটাই অরূপ-স্বরূপ, নতুন সম্পাদক বিজেপি বিধায়ক!

July 13, 2026 6:56 PM
Political Storm
---Advertisement---

কলকাতার মেগা দুর্গাপুজো তথা তৃণমূলের অন্যতম প্রধান রাজনৈতিক ‘শো-পিস’ সুরুচি সঙ্ঘে এক নজিরবিহীন ও ঐতিহাসিক পটপরিবর্তন ঘটে গেল (Political Storm)। এতকাল যে পুজো আদতে ‘বিশ্বাস-ভাইদের পুজো’ বলেই তকমা পেয়ে এসেছিল, সেই সুরুচি সঙ্ঘের দুর্গাপুজো কমিটি থেকে এবার পুরোপুরি ছেঁটে ফেলা হলো প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে। ক্লাব কমিটির এই মেগা রদবদলকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- Health Minister Breaks Silence : সরকারি চিকিৎসকদের টানা ৯৬ ঘণ্টা ডিউটি! নজিরবিহীন বিতর্কে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

টলিউডে তোলাবাজি-হুমকির জের! শ্রীঘরে স্বরূপ, সুরুচি সঙ্ঘে ভাঙচুর চালিয়ে ক্ষোভ উগরে দিল জনতা

দীর্ঘদিন ধরে এই পুজোর প্রধান উপদেষ্টা পদে ছিলেন অরূপ বিশ্বাস এবং সম্পাদক পদে ছিলেন তাঁর ভাই তথা প্রভাবশালী তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। কিন্তু সম্প্রতি টলিউড স্টুডিও পাড়ায় তোলাবাজি, হুমকি ও ষড়যন্ত্র-সহ একাধিক মারাত্মক অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই পরিস্থিতি রাতারাতি বদলে যায় (Political Storm)। স্বরূপের গ্রেপ্তারের পর খোদ ক্লাব প্রাঙ্গণে আছড়ে পড়েছিল ক্ষুব্ধ জনতার রোষ, ভাঙচুর চলে ক্লাবে। এমনকি পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত হয় বহু নথি, যা ক্লাবের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেয়।

টলি-গ্ল্যামারের সুরুচিতে এবার পদ্ম-ছাপ! নতুন সম্পাদক বিজেপি বিধায়ক সৌরভ শিকদার

অন্যদিকে, মেসিকাণ্ড নিয়ে তীব্র আইনি ও পুলিশি চাপে থাকা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও সম্প্রতি মূল দল ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরে নাম লিখিয়েছেন। এই জোড়া ধাক্কা ও পুঞ্জীভূত জনরোষের জেরেই এবার পুজোর রাশ বিশ্বাস-পরিবারের হাত থেকে কেড়ে নেওয়া হলো (Political Storm)। সুরুচি সঙ্ঘের নতুন পুজো কমিটিতে সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে উত্তর দমদমের বিজেপি বিধায়ক ও দাপুটে নেতা সৌরভ শিকদারকে, যা একপ্রকার রাজনৈতিক মহাবিপ্লব।

রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলের আবহেই কলকাতার অন্যতম সেরা পুজো কমিটির ব্যাটন এভাবে ঘাসফুল শিবির থেকে পদ্ম শিবিরের হাতে চলে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ । গ্ল্যামার দুনিয়া আর টলি-তারকাদের ভিড়ে গমগম করা সুরুচি সঙ্ঘের পুজোয় (Political Storm) বিশ্বাস-সাম্রাজ্যের এই পতন এবং বিজেপির প্রবেশ আগামী দিনে শহরের বাকি পুজো কমিটিগুলোর ওপর কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now