---Advertisement---

RAKESH SINGH : কংগ্রেস দফতরে হামলা কান্ডে অবশেষে ধরা পড়ল রাকেশ সিং!

September 3, 2025 8:52 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বিজেপি নেতা রাকেশ সিং। দীর্ঘ পাঁচ দিন ধরে আত্মগোপনে থাকার পর মঙ্গলবার গভীর রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।উল্লেখ্য, কয়েক দিন আগে কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরাসরি নাম জড়িয়েছিল রাকেশ সিংয়ের। ঘটনার পর থেকেই তিনি ‘পলাতক’ ছিলেন। পুলিশ একাধিকবার খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছিল না। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ট্যাংরা এলাকায় অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

প্রদেশ কংগ্রেস দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে মোট চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং। পাশাপাশি রাকেশের ঘনিষ্ঠ সহযোগী বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকেও আগেই গ্রেফতার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত রাকেশ সিং এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভ ভিডিও করেন রাকেশ। সেই লাইভে তিনি পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন। তবে পুলিশ সূত্রে খবর, তাঁকে শিগগিরই আদালতে তোলা হবে এবং ভাঙচুরের ঘটনায় বিস্তারিত জেরা করা হবে।এই গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাঞ্চল্য। কংগ্রেস দাবি করছে, পরিকল্পিতভাবেই হামলা হয়েছিল তাঁদের সদর দফতরে, আর এই গ্রেফতার তারই প্রমাণ। অন্যদিকে বিজেপির তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now