রাজ্যে নতুন নামে শুরু হল সাইকেল বিতরণ কর্মসূচি ‘সারথি’। ২৯ সেপ্টেম্বর (Sarathi Scheme 2026 ) হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ৫০৮ কোটি টাকা ব্যয়ে ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। আগে চালু থাকা ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করা হয়েছে এবং নতুন সাইকেলের রঙেও পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন- TMC Symbol News : জোড়াফুল কার? চার মাসে সিদ্ধান্ত ! নির্দেশ সুপ্রিম কোর্টের
সবুজ সাথী থেকে সারথি –
জুলাই ২০২৬-এর প্রশাসনিক আপডেট অনুযায়ী, ‘সবুজ সাথী’ প্রকল্পের (Sarathi Scheme 2026 ) নতুন নাম হয়েছে ‘সারথি’। নবম শ্রেণির পড়ুয়াদের তথ্য যাচাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে যোগ্য ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য সাইকেল দেওয়ার মূল লক্ষ্য একই রয়েছে। সরকারি নথিতে এখনও ‘Sabooj Sathi’ নাম দেখা যেতে পারে, তাই তথ্য দেওয়ার আগে সরকারি ওয়েবসাইটের domain যাচাই করে স্কুলের সঙ্গে নিশ্চিত হয়ে নেওয়া ভালো।
কারা কারা পাচ্ছেন সুবিধা?
• ২০২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াকে অবশ্যই নবম শ্রেণিতে পড়াশোনা করতে হবে।
• স্কুল বা মাদ্রাসাটি সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং ‘সারথি’ প্রকল্পের আওতাভুক্ত হতে হবে।
• সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে প্রতিটি পড়ুয়ার তথ্য যাচাই করে final submission করতে হবে।
• Banglar Shiksha-য় থাকা পড়ুয়ার profile অথবা স্কুলের নতুন করে তৈরি করা তথ্য নির্ভুল হতে হবে।
• এরপর SI/ASI/DI বা নির্দিষ্ট nodal authority-র মাধ্যমে তথ্যের চূড়ান্ত validation সম্পন্ন হবে।
সরকারের নির্দেশ, পড়ুয়াদের হাতে সাইকেল তুলে(Sarathi Scheme 2026 ) দেওয়ার আগে অবশ্যই পুরোনো লোগো সরিয়ে নতুন লোগো লাগাতে হবে। কয়েক সপ্তাহ পর থেকে রাজ্যে টানুন লোগো ও নতুন রঙের সাইকেল দেখা যাবে বলে আশ্বাস।




