---Advertisement---

Smart Kolkata Parking : কলকাতায় আসছে অ্যাপ-নির্ভর পার্কিং ব্যবস্থা

August 4, 2026 4:36 PM
Smart Kolkata Parking
---Advertisement---

কলকাতার যত্রতত্র গাড়ি ও বাইক রাখার (Smart Kolkata Parking) প্রবণতা এবং বেআইনি আর্থিক লেনদেন রুখতে তৎপর হল কলকাতা পুরসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে শীঘ্রই সম্পূর্ণ অ্যাপ-নির্ভর পার্কিং ব্যবস্থা চালু করা হবে। এর ফলে নগদ লেনদেনে রাশ টানা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন- Birendra Krishna Bhadra Metro : বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রো স্টেশন! দাবি পরিবারের

চিহ্নিত জায়গায় গাড়ি রাখার নির্দেশ

মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে পার্কিং নিয়ে কোনও ধরনের বেনিয়ম বরদাস্ত করা হবে না। কলকাতা পুলিশ ইতিমধ্যেই পুরসভার অধীনে প্রায় ১৫ (Smart Kolkata Parking) হাজার পার্কিংয়ের জায়গা চিহ্নিত করেছে, যার মধ্যে ১০ হাজার জায়গা তালিকাভুক্ত করা হয়েছে। বাকি জায়গাগুলো খতিয়ে দেখে দ্রুত তালিকায় যুক্ত করা হবে এবং শুধুমাত্র এই নির্দিষ্ট স্থানগুলোতেই গাড়ি বা বাইক রাখা যাবে। কলকাতা পুলিশের তৈরি করা নতুন অ্যাপের মাধ্যমেই সমস্ত পার্কিং ফি সংগ্রহ করা হবে। প্রতিটি চিহ্নিত পার্কিং জোনে ঘণ্টাপিছু ভাড়ার তালিকা টাঙানো থাকবে। এছাড়া পার্কিং পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক এবং সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

ফুটপাথ দখল মুক্ত করার হুশিয়ারি

শহরের ফুটপাথগুলি সাধারণ মানুষের নিরাপদে হাঁটার জন্য তৈরি, অথচ দীর্ঘদিন ধরেই তা অবৈধ পার্কিংয়ের কারণে বেদখল হয়ে রয়েছে। পথচারীদের (Smart Kolkata Parking) বাধ্য হয়ে ব্যস্ত রাস্তায় নামতে হয়, যার ফলে যেমন চরম ট্রাফিক জ্যাম তৈরি হয়, তেমনই দুর্ঘটনাও ঘটে।

এই বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নিয়েছে পুরসভা ও রাজ্য প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ফুটপাথ বা তার আশপাশে কোনওভাবেই গাড়ি বা বাইক রাখা যাবে না। এই নির্দেশ (Smart Kolkata Parking) অমান্য করলে কিংবা যত্রতত্র গাড়ি দাঁড়া করিয়ে রাখলে সংশ্লিষ্ট বাহনটির বিরুদ্ধে জরিমানা তো বটেই, এমনকি কঠোর আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ফুটপাথ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের অধিকার ফের নিশ্চিত করতেই প্রশাসনের এই কড়া পদক্ষেপ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now