---Advertisement---

INDIA: আদালতে খারিজ হলো সোনিয়া মামলা

September 11, 2025 2:15 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: সনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে বিজেপির তোলা অভিযোগে শেষ পর্যন্ত ভরসা পেলেন না মামলাকারী। নাগরিকত্ব পাওয়ার আগেই কংগ্রেস নেত্রীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল—এমন অভিযোগে দিল্লি আদালতে মামলা করেছিলেন বিকাশ ত্রিপাঠী নামে এক ব্যক্তি। তবে বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেন আদালত।
সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মামলাকারীর দাবি—১৯৮০ সালের জানুয়ারিতে নয়াদিল্লির নির্বাচনী এলাকার ভোটার তালিকায় সনিয়া গান্ধীর নাম ওঠে। অথচ ভারতীয় নাগরিকত্ব তিনি লাভ করেন তিন বছর পরে, ১৯৮৩ সালের ৩০ এপ্রিল। এই পদক্ষেপ জালিয়াতির সমান বলেই অভিযোগ জানান তিনি।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৫(৪) ধারার অধীনে মামলাটি দায়ের করা হয়। ওই ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিতে পারেন। তাই মামলাকারী আদালতের কাছে এফআইআর নথিভুক্ত করে পুলিশ তদন্তের আবেদন জানান।কিন্তু বৃহস্পতিবার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া এই মামলা খারিজ করে দেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now