---Advertisement---

NADIA:হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছাত্রদের

August 7, 2025 10:29 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক(নিশা):নদীয়ার হরিণঘাটা বিসিকেভি কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীদের ।গত তিনদিন ধরে চলছে এই আন্দোলন।বৃহস্পতিবার সকালে আবারো বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে একই ভাবে বিক্ষোভে অনড় থাকে ছাএরা। নাদিয়ায় ছাত্র-ছাত্রীদের এই বিক্ষোভ কে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে ।ইঞ্জিনিয়ারিং ছাত্র আহমুদুল্লাহ শেখের দাবী,২০১১ সাল থেকে ১৩ সাল পর্যন্ত এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর পদে নিয়োগ করা হয়নি,এছাড়াও এডুকেশন ডিপার্টমেন্ট,মেকানিক্যাল ডিপার্টমেন্টে,একইভাবে নিয়োগে রয়েছে অনিয়ম।তারা দীর্ঘদিন লাগাতার আন্দোলন চালিয়ে গেলেও কোনোরকম মাথা ব্যাথা নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের,সেই কারণেই,এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন ছাত্র ছাত্রীরাশুধুমাত্র হর্টিকালচারও এগ্রিকালচার নিয়োগ হয় এই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু,গত চার বছর ধরে শিক্ষাবর্ষে এখনো কোনো উন্নতি নেই।আর এই আন্দোলনের একটাই কারণ,বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। ।আগামী দিনেও যদি তাদের দাবী না মানা হয় তাহলে একইভাবে বৃহত্তর আন্দোলন চলবে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে।যদিও এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি,কিন্তু,ছাত্রদের তরফ থেকে চলছে আন্দোলন।বিক্ষোভকারী এক অংশ ছাত্রদের অভিযোগ,কেন নিয়োগ হচ্ছে না সময়মতো, তারা এই বিষয় নিয়ে বারংবার জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে এছাড়াও অন্যান্য নিয়োগের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট অনিয়ম।শিক্ষাবর্ষে তাদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা,এর দায় কে নেবে, অবিলম্বে এর সমাধান করুক বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ‍্য।এখন দেখার বিক্ষোভকারী ছাত্রদের দাবীর প্রতি কোনো মান্যতা দেয় বিশ্ববিদ্যালয় ? নাকি এইভাবে দিনের পর দিন চলতে থাকবে অবস্থান বিক্ষোভ আন্দোলন,নাকি এরপরে আর কোনো বড়োসড়ো আন্দোলনে ঝাপিয়ে পড়বে ছাত্ররা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories