---Advertisement---

Supreme Court Abhiyan : ডরনা নেহি হ্যায়!’ সুপ্রিম কোর্ট অভিযানের আগে রাহুলের বার্তা

October 12, 2026 11:59 AM
Supreme Court Abhiyan
---Advertisement---

SIR নিয়ে আপত্তি এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ (Supreme Court Abhiyan) কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে ফের রাজনৈতিক উত্তেজনা। শনিবারের বিক্ষোভে একাধিক বিরোধী নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছাত্র ও যুব কর্মীকে আটক করা হয়েছিল। সেই ঘটনার পরই সোমবার INDIA ব্লকের উদ্যোগে সুপ্রিম কোর্টের দিকে মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। অভিযানের আগে ভিডিও বার্তায় রাহুল গান্ধী বিরোধী শিবিরের নেতা-কর্মী ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে পথে নামার আহ্বান জানান। তাঁর বার্তায় উঠে আসে ভয়কে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা।

আরও পড়ুন – Smit Machchhar : আকাশে বিপদ রুখে বীরত্বের নজির, স্মিতকে আমন্ত্রণ ইজরায়েলের

কী জানালেন ভিডিওর মাধ্যমে?

শনিবারের বিক্ষোভের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধীর (Supreme Court Abhiyan) অভিযোগ, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তরুণরা। তাঁদের কোনও বিদ্বেষ ছিল না, ভালোবাসার বার্তা নিয়েই পথে নেমেছিলেন তাঁরা। কিন্তু সেই আন্দোলনেই হামলার মুখে পড়তে হয়েছে বলে দাবি কংগ্রেস নেতার।

রাহুলের বার্তা, এমন ভারত তাঁরা চান না। তাঁর মতে, আসন্ন মিছিল কোনও নির্দিষ্ট দল, ব্যক্তি বা সম্প্রদায়ের কর্মসূচি নয়। জাতপাত, ধর্ম কিংবা রাজ্যের পরিচয় ছাপিয়ে শুধুমাত্র ভারতীয় হিসেবে পথে নামার ডাক দিয়েছেন তিনি। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক নাগরিককে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল।

কী কী দাবি বিরোধীদের?

রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী, স্মারকলিপিতে একাধিক দাবি (Supreme Court Abhiyan) তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে কথিত ‘ভোট চুরি’ বন্ধ, SIR প্রক্রিয়া প্রত্যাহার, EVM ব্যবস্থা বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধনের SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তির মধ্যেই এই কর্মসূচি। নির্বাচনী ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিরোধী শিবির।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now