জাতীয় চিকিৎসক দিবসে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu on Bengal’s Health system)। বুধবার সল্টলেকের ময়ূখ ভবনে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটি মন্তব্য স্মরণ করে বলেন, “আমি যেখানেই হাত দিচ্ছি, ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।” তাঁর দাবি, গত ১৫ বছরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক গাফিলতি ও অব্যবস্থার জেরে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন।
আরও পড়ুন- Humayun Kabir Got notice: ‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যকে ঘিরে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের নোটিশ!
মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন-
অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী সল্টলেকে ডা. বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান (Suvendu on Bengal’s Health system)। পরে বক্তব্যে তিনি বলেন, জ্যোতি বসু একসময় বলেছিলেন, তিনি যেখানে কাজ শুরু করতে গিয়েছেন, দেখেছেন তার ভিত্তি তৈরি করে গিয়েছিলেন বিধানচন্দ্র রায়। কিন্তু বর্তমানে তিনি সম্পূর্ণ উল্টো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেন।
শুভেন্দুর অভিযোগ-
শুভেন্দুর অভিযোগ, বাংলার স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল (Suvendu on Bengal’s Health system)। সেই কারণেই বহু মানুষকে চিকিৎসার জন্য ভেলোর, মুম্বই, বেঙ্গালুরু কিংবা হায়দরাবাদের মতো শহরে যেতে হচ্ছে। তাঁর প্রশ্ন, “এ রাজ্যে কি উন্নত চিকিৎসা দেওয়া যায় না? হাসপাতালগুলোর এই অবস্থা কেন?”
মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি (Suvendu on Bengal’s Health system)। তিনি জানান, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে। তাঁর আশ্বাস, ভবিষ্যতে স্বাস্থ্যব্যবস্থায় কোনও সংকীর্ণ রাজনীতি বা বিভাজন থাকবে না। চিকিৎসা পরিষেবাকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে সব ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান তিনি।
