দীর্ঘ প্রায় ১৯ বছর পর আবার কলকাতার মাটিতে পা (Taslima back in Kolkata ) রাখলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। লাল পাড় সাদা শাড়িতে বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় তাঁকে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। কলকাতায় পা রেখে তসলিমা বলেন, “খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।
আরও পড়ুন- Salt Lake Mystery Deaths : সল্টলেকে রহস্যমৃত্যুতে খাট থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ
শহরে ফেরার আগে আবেগঘন তসলিমা
উদ্দেশে রওনা হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলকাতার অভিমুখে যাত্রা শুরু (Taslima back in Kolkata) করিলাম।” একসময় কলকাতা ছাড়ার আগে তাঁর লেখা, “যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন”-সেই আবেগঘন বার্তাও নতুন করে আলোচনায় এসেছে।
২০০৭ সালে তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে ঘিরে বিতর্কের জেরে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তাঁকে কলকাতা ছাড়তে হয়। (Taslima back in Kolkata) এর আগে বাংলাদেশেও লেখালেখিকে কেন্দ্র করে বিতর্কের মুখে দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে দীর্ঘদিন দিল্লিতে বসবাস করেন। গত বছর ভারতে তাঁর রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদনে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।
শনিবার রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের ‘আত্মজীবনী সমগ্র’-এর প্রকাশ
শনিবার কলকাতার রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের ‘আত্মজীবনী সমগ্র’-এর প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মমতা বন্দ্যোপাধ্যায় (Taslima back in Kolkata) ১৫ বছর মসনদে থাকলেও তসলিমাকে ফেরানো নিয়ে কোনও পদক্ষেপ করেননি। তবে এবার রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এক আলোকময় অধ্যায়ের সূচনা হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
উল্লেখ্য, তসলিমার এই প্রত্যাবর্তন শুধু একজন লেখিকার কলকাতায় ফেরা নয়, দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর সঙ্গে শহরের এক আবেগঘন পুনর্মিলন। (Taslima back in Kolkata) একই সঙ্গে তাঁর ফেরা ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
