হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মারধর, তারপরই মর্মান্তিক পরিণতি (Teacher Slapped Student Dies)। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলে মৃত্যু ৬ বছরের পড়ুয়ার। পরিবারের অভিযোগ, ক্লাসে শিক্ষিকার চড় মারার পরই কাঁপতে কাঁপতে অচেতন হয়ে পড়ে শিশুটি। তারপর ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনার CCTV ফুটেজকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন – Metro Safety Upgrade : কলকাতা মেট্রোয় এবার ‘কবচ’, আরও নিরাপদ হবে যাত্রা
ঠিক কি ঘটে ছিল বিশাখাপত্তনমের বেসরকারি স্কুলে –
বিশাখাপত্তনমের ওয়ান টাউন এলাকার একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটে (Teacher Slapped Student Dies)। মৃত শিশুর নাম প্রণয় তেজ। পরিবারের অভিযোগ, হোমওয়ার্ক অসম্পূর্ণ থাকায় তাকে বকাঝকা ও মারধর করেন শিক্ষিকা। CCTV ফুটেজে শিশুটিকে কাঁদতে এবং শিক্ষিকার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এরপর তাকে চড় মারার কিছুক্ষণের মধ্যেই সে শিক্ষিকার কোলে ঢলে পড়ে। পরিবারের দাবি, স্কুল থেকে সরাসরি তাদের ফোন করা হয়নি। পরে শিশুটিকে কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান ,হাসপাতালে পোঁছানোর প্রায় আধা ঘন্টা আগেই সে মারা গেছে।
পুলিশের কী বক্তব্য?
ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে (Teacher Slapped Student Dies)। স্কুলের CCTV ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষক, কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশের বক্তব্য, রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়।
পরিবারের পক্ষ্য থেকে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে (Teacher Slapped Student Dies)। অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোকপ্রকাশ করেন পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। একটি শিশুর প্রাণহানি ঘিরে উঠছে গুরুতর প্রশ্ন শিক্ষার জায়গায় শারীরিক শাস্তির এমন ভয়াবহ পরিণতির দায় কার? তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে সেই উত্তর।






