---Advertisement---

Tragic Delivery Death : প্রসবের পরই শেষ দুই প্রাণ! এমপি হাসপাতালে মৃত্যু প্রসূতি ও নবজাতকের

August 31, 2026 7:48 PM
Tragic Delivery Death
---Advertisement---

মধ্যপ্রদেশের রেওয়া জেলার সরকারি হাসপাতালে সিজারিয়ান (Tragic Delivery Death) প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হল ২৫ বছরের এক প্রসূতি ও তাঁর সদ্যোজাত সন্তানের। হাতওয়া গ্রামের বাসিন্দা কল্পনা মিশ্রকে ২৫ আগস্ট রাতে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৬ আগস্ট রাত সাড়ে ৮টা নাগাদ সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। কিন্তু প্রসবের পরই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন – Delhi Model Murder : দিল্লির বাড়িতে জিম ট্রেনারের হাতে খুন মডেল, ঘিরে চাঞ্চল্য

কল্পনার শেষ মুহূর্তের কয়েকটি ভিডিও সামনে এসেছে, (Tragic Delivery Death) যেখানে তাঁকে যন্ত্রণায় কাতর হয়ে পরিবারের কাছে বাড়ি নিয়ে যাওয়ার আবেদন করতে শোনা যায়। পরিবারের অভিযোগ, বারবার চিকিৎসকদের মেয়েকে পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের অনুরোধ জানানো হলেও তা গুরুত্ব দেওয়া হয়নি।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় কল্পনার, (Tragic Delivery Death) কিছু সময়ের মধ্যেই প্রাণ হারায় তাঁর সদ্যোজাত সন্তানও। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দুই নার্সিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কেন মৃত্যুর আগে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন কল্পনা?

প্রসবের পর থেকেই কল্পনার অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল (Tragic Delivery Death)। তাঁর বাবা রামশরণ মিশ্রের অভিযোগ, মেয়ে বারবার তাঁকে বলছিলেন, ‘বাবা, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে।’ পরিবারের দাবি, পর্যাপ্ত চিকিৎসা ও নজরদারির অভাবই মা ও নবজাতকের মৃত্যুর অন্যতম কারণ।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কী?

হাসপাতাল সুপার ডা. রাহুল মিশ্র জানিয়েছেন, গর্ভাবস্থায় কল্পনা মাত্র দু’বার অ্যান্টিনেটাল চেক-আপ করিয়েছিলেন, যা প্রয়োজনীয় নিয়মিত পরীক্ষার তুলনায় অত্যন্ত কম (Tragic Delivery Death)। পরে তাঁর রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যায় এবং তিনি জ্ঞান হারান। কেন তিনি আর জ্ঞান ফেরেননি এবং চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই দায় নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now