---Advertisement---

Zubeen Garg : মর্মান্তিক সত্য সাঁতার কাটতে গিয়েই মৃত্যু হলো জুবিন গার্গের, স্কুবা ডাইভিং-এর গুজব ভ্রান্ত

March 19, 2026 1:28 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বৃহস্পতিবারই গুঞ্জন উঠেছিল যে অসমের জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গের মৃত্যু আসলে স্কুবা ডাইভিং করতে গিয়ে নয়, সিঙ্গাপুরের এক দ্বীপে সাঁতার কাটতে গিয়েই ঘটে। শুক্রবার সেই গুঞ্জনে সিলমোহর পড়ল সরকারি ভাবে। জানা গিয়েছে, সিঙ্গাপুর সরকার ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিয়েছে গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে—স্কুবা ডাইভিং নয়, বরং সাঁতার কাটতে গিয়েই জলে ডুবে প্রাণ হারিয়েছেন জ়ুবিন।

সূত্রের খবর অনুযায়ী, সিঙ্গাপুর পুলিশ বাহিনী (এসপিএফ) ১৯ সেপ্টেম্বরেই জ়ুবিন গার্গের ময়নাতদন্তের রিপোর্ট এবং সেই ভিত্তিতে তৈরি প্রাথমিক অনুসন্ধানের কপি ভারতীয় হাই কমিশনের কাছে জমা দেয়। পাশাপাশি তারা গায়কের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলেছে। সিঙ্গাপুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সঙ্গে যুক্ত পুলিশি তদন্ত এখনও চলমান। ফলে এই ঘটনায় অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে প্রশাসন—জ়ুবিনের মৃত্যুকে ঘিরে কোনও ধরনের ছবি বা ভিডিয়ো যেন সমাজমাধ্যমে ভাগ না করা হয়, কারণ এতে তদন্তের স্বচ্ছতা ব্যাহত হতে পারে এবং পরিবারও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন।

প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বর্ষপূর্তি এবং ভারত–‘আসিয়ান’ পর্যটন বর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়ুবিন গার্গ। কিন্তু সেই সফরই শেষ হয়ে দাঁড়াল এক মর্মান্তিক পরিণতিতে। দেশের সঙ্গীতপ্রেমীরা এখনও অবিশ্বাসের মধ্যেই আছেন যে তাদের প্রিয় শিল্পী আর নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now