---Advertisement---

sandeshkhali:সেতুর ব্রিজ ভেঙে পড়ায় বিপদে গ্রামবাসী

August 7, 2025 1:42 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক:সন্দেশখালীর এক নম্বর ব্লকের বয়ারমারী এলাকার নিউ তালতলায় বিদ্যাধরী খালের উপরে থাকা একটি সেতু হঠাৎ ভেঙে পড়ে যায়। এই ঘটনার জেরে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে স্থানীয় মানুষের যাতায়াতে। অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ  সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কার্যত থমকে গিয়েছে।ক্ষুব্ধ মানুষজন জানান, “আমরা অফিস যেতে পারছি না, ছাত্রছাত্রীরা পড়তে যেতে পারছে না। প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামের মানুষদের  “এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন ও সরব হন প্রশাসনের বিরুদ্ধে। তাঁদের সাফ দাবি-“অবিলম্বে একটি নতুন ব্রিজ তৈরি করতে হবে।”সাধারণ মানুষের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন সন্দেশখালীর বিধায়ক” সুকুমার মাহাতো”। স্থানীয়দের অভিযোগ, বহুবার জানানো সত্ত্বেও তিনি কোনও পদক্ষেপ নেননি প্রশাসন ।” তাঁদের কথায়, “ভোটের সময় বিধায়ক প্রশাসন  মানুষের দুয়ারে ঘোরেন, প্রতিশ্রুতি দেন উন্নয়নের । কিন্তু ভোট শেষ হলে আর খোঁজ পাওয়া যায় না তাদের” । এতদিন ধরে বলার পরেও এই ভাঙা সেতুর দিকে নজর দেননি বিধায়ক” সুকুমার মাহাতো” ,এই ঘটনার পর এলাকাজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার, প্রশাসন ও জনপ্রতিনিধিরা কি পদক্ষেপ গ্রহণ করেন ,তাদের দাবি প্রশাসন যদি শীঘ্র কোনো পদক্ষেপ না নেয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে সরব হবে তারা ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now