---Advertisement---

Rajanya Nomination Controversy:মনোনয়ন বাতিল হতেই বিস্ফোরক অভিযোগ, অগ্নিমিত্রার দিকে আঙুল রাজন্যার

April 9, 2026 9:48 PM
Rajanya Nomination Controversy after independent candidate alleges obstruction during nomination filing in Asansol South
---Advertisement---

Rajanya Nomination Controversy: আসানসোল দক্ষিণে মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার অভিযোগ রাজন্যা । প্রস্তাবক আটকে যাওয়ায় সময়সীমা পেরিয়ে মনোনয়ন বাতিল, ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেন নির্দল প্রার্থী।

আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে সমস্যার মুখে পড়লেন রাজন্যা হালদার। মনোনয়ন জমা দেওয়ার পথে তাঁর প্রস্তাবকদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

রাজন্যা হালদার এর দাবি, গত ছয়ই এপ্রিল মনোনয়ন জমা দিতে গেলে তাঁর সঙ্গে দশজন প্রস্তাবক ছিলেন। কিন্তু অভিযোগ, তাঁদের মধ্যে ছয়জনকে পথে আটকে দেওয়া হয়। পরে অন্য প্রস্তাবকদের নিয়ে তিনি মনোনয়ন জমা দিতে পৌঁছলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁকে আর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।

এই ঘটনার জন্য তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, বালি ও কয়লা পাচারের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তাঁকে রাজনৈতিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন।

যদিও রাজন্যার এই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা না পড়ায় নিয়ম মেনেই তা বাতিল করা হয়েছে।

পরবর্তীতে রাজন্যা নিজেও স্বীকার করেন, সময়সীমা পেরিয়ে যাওয়ায় মনোনয়ন জমা না হওয়া আংশিকভাবে তাঁরও দায়। তিনি জানিয়েছেন, শনিবার ফের মনোনয়ন জমা দিতে যাবেন এবং তখন তা জমা দিতে পারবেন বলেই আশাবাদী।

উল্লেখ্য, শুরু থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছিল, রাজন্যা মিত্রের প্রার্থিতার পিছনে বিজেপির মদত রয়েছে। তবে এই ঘটনার পর রাজন্যার দাবি, “এতেই প্রমাণ হয়ে গেল আমি সত্যিই নির্দল প্রার্থী। কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও যোগসাজশ নেই।” এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই আসানসোলের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

সাম্প্রতিক খবর

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now