২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নারকেলডাঙার ( Narkeldanga Murder case ) বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় তালিকায় নাম উঠে এলো তৃণমূলের প্রাক্তন বিধায়ক পরেশ পাল, প্রাক্তন পুরপ্রতিনিধি স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ-সহ ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে বুধবার চার্জ গঠন হল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে।
আরও পড়ুন- মাঠে ফের লাল ঝড়? করণদিঘির ছবি দেখে চমকে রাজনৈতিক মহল
প্রাক্তন বিধায়কের উস্কানিতে নারকেলডাঙা কান্ড
২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর নারকেলডাঙায় খুন হন অভিজিৎ। সিবিআইয়ের দাবি, প্রাক্তন বিধায়ক পরেশের উস্কানিতেই তাঁকে খুন করা হয়েছিল। অভিযুক্তদের সকলকেই চার্জ গঠনের দিন আদালতে হাজির করানো হয় ( Narkeldanga Murder case ) । তাঁদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ জমায়েত-সহ বিভিন্ন ধারায় চার্জ গঠিত হয়েছে। অভিযুক্তেরা অবশ্য নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন আদালতে।
আদালতে ” খুনি ” , ” চোর ” স্লোগান !
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরাজিত হয়েছে তৃণমূল। প্রথম বার ক্ষমতায় বিজেপি। একে একে তৃণমূল কাউন্সিলর, বিধায়কদের পুরনো অভিযোগে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়েছে ( Narkeldanga Murder case ) । নারকেলডাঙার ঘটনাটির তদন্তভার অবশ্য অনেক আগেই তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। গত ১২ জুন আদালতে পরেশদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান নিহত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার এবং তাঁর সঙ্গীরা। ‘খুনি’, ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। চার্জ গঠনের পর বিশ্বজিৎ জানিয়েছেন, পরেশ, স্বপনেরা জেলে গেলে তিনি খুশি হবেন।
