মনরেগা এখন থেকে ভিবি-জি রামজি Viksit Bharat – Guarantee for Rozgar and Aajeevika Mission–Grameen (100 Days Work ) । নাম বদল, কাজের দিন বদল! মনরেগা বা ১০০ দিনের কাজ এবার এক নতুন রূপ নিতে চলেছে। উপকৃত হবেন বাংলার আড়াই কোটির বেশি জব কার্ড হোল্ডার , এই নিয়ে জল্পনা তুঙ্গে—এবার থেকে এই প্রকল্প পরিচিত হবে ‘ভিবি-জি রামজি’ নামে। আর এই বিরাট পরিবর্তনের জেরে সরাসরি উপকৃত হতে চলেছেন বাংলার আড়াই কোটিরও বেশি জব কার্ড হোল্ডার। এই নতুন প্রকল্পে ৬০ শতাংশ খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার এবং ৪০ শতাংশ খরচ দিচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন – Lenin Sarani Controversy : কলকাতায় লেনিন সরণির নাম বদলের দাবি জোরাল!
কত কোটি জব কার্ডধারী এই প্রকল্পের সুবিধা পাবেন ?
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ২ কোটি ৫৬ লাখ জব কার্ডধারী এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন।
এত দিন ১০০ দিনের কাজ পেতেন জব কার্ড হোল্ডার রা , এবার থেকে তারা পাবেন ১২৫ দিনের কাজ ( 100 Days Work ) । গ্রামিন অর্থনীতির শিরদাঁড়া ছিল ১০০ দিনের কাজ । গরিব খেটে খাওার মানুশের বড় ভরসা । রাজ্যের পালা বদলের পর গতি আসে ১০০ দিনের কাজে । এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ সতাংস টাকা , রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা । আপাতত কেন্দ্রের বরাদ্দ ৮ হাজার ৫০৮ কোটি টাকা , রাজ্যের বরাদ্দ ৫ হাজার ৬৭২ কোটি টাকা । তৃনমূল জামানায় একাধিক অভিযোগ ওঠে ১০০ দিনের কাজ নিয়ে , যার জেরে এই প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র সরকার ।
কি কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ?
বীরভূমের সাইথিয়ায় সূচনা হলো ভিবি-জি রামজি কাজ , সূচনায় হাজির বিজেপির বিধায়ক। ক্ষমতায় এসেই , দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রি শুভেন্দু অধিকারির । জব কার্ড হোল্ডার দের ফেস অথেনটিকেশন চালু হয়েছে ( 100 Days Work ) । ডিজিটাল হাজিরা বাধ্যতামুলক করা হয়েছে। নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড এর নির্দেশ দেন মুখ্যমন্ত্রি । দুর্নীতি ছাড়াই কাজ হবে এটাইএই সরকারের নীতি ।
বীরভূমের সাঁইথিয়ার এই ঘটনাটি বর্তমান রাজ্য সরকারের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ডিজিটাল হাজিরা ও ফেস অথেনটিকেশনের মতো প্রযুক্তির ব্যবহার স্পষ্ট করে দেয় যে, সরকার সরকারি প্রকল্পে ভুয়ো উপভোক্তা ও আর্থিক নয়ছয় রুখতে বদ্ধপরিকর। মাঠপর্যায়ে এই নিয়মগুলোর সঠিক বাস্তবায়ন সাধারণ মানুষের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।
