---Advertisement---

Lenin Sarani Controversy : কলকাতায় লেনিন সরণির নাম বদলের দাবি জোরাল!

July 3, 2026 7:04 PM
Lenin Sarani Controversy
---Advertisement---

কলকাতায় লেনিন সরণির নাম বদলের দাবি জোরাল! লেনিনের নামে রাস্তার নাম বদল চায় বিজেপি (Lenin Sarani Controversy )। ধর্মতলা থেকে দু’টি রাস্তা পাশাপাশি গিয়েছে শিয়ালদহের দিকে। একটি লেনিনের নামে…অন্যটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই সুরেন্দ্রনাথ, যাঁকে ব্রিটিশরা বলতেন ‘সারেন্ডার নট’। তিনি এতটাই দাপুটে ছিলেন। বিজেপির প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তা। তার পাশে ভ্লাদিমির লেনিন থাকেন কীভাবে?

আরও পড়ুন –TMC’s July 21 Rally:“২১ জুলাই সমাবেশ হবেই হবে”, ভেন্যু জট কাটার আগেই হুঙ্কার মমতার তৃণমূলের

দাবিতে সুর মিলিয়েছেন শহরের সাংস্কৃতিক কর্মীদের একাংশও

কলকাতার ঐতিহাসিক ‘লেনিন সরণি’র নাম পরিবর্তনের দাবিতে এবার সরব হলো বিজেপি। এই দাবিতে সুর মিলিয়েছেন শহরের সাংস্কৃতিক কর্মীদের একাংশও ( Lenin Sarani Controversy )। ব্রিটিশ আমলের ‘ধর্মতলা স্ট্রিট’ ১৯৬৯ সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে বামপন্থী আন্দোলনের হাত ধরে ‘লেনিন সরণি’তে রূপান্তরিত হয়েছিল।এই নামকরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, যাঁর সঙ্গে ভারতের কৃষ্টি ও সংস্কৃতির কোনো মিল নেই, তাঁকে এভাবে গৌরবান্বিত করার কোনো প্রয়োজন নেই। একই সুরে সাংস্কৃতিক কর্মী প্রীতম সরকার জানান, কলকাতা বা বাঙালি সংস্কৃতিতে লেনিনের কোনো অবদান নেই, তাই তাঁর নামে রাস্তা থাকার কোনো মানে হয় না।

ঘটনার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

কলকাতায় বিদেশি নামের পরিবর্তে জাতীয় আবেগ ও সংস্কৃতির প্রতিফলন ঘটানোর পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী । অন্যদিকে, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ— বামেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার আসল ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে আড়াল করতেই লেনিনের মতো বিদেশি ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দিয়েছিল ( Lenin Sarani Controversy )। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বাম আমলের অবসানের পর এবার কলকাতার মানচিত্র থেকে বামপন্থার এই প্রতীকী চিহ্ন মুছে ফেলতে জোরাল হচ্ছে গেরুয়া শিবিরের দাবি।

সামগ্রিকভাবে, লেনিন সরণির নামবদলের এই দাবি কেবল একটি রাস্তার নাম পরিবর্তনের লড়াই নয়, বরং কলকাতার বুক থেকে বামপন্থী রাজনৈতিক উত্তরাধিকার মুছে ফেলে সেখানে জাতীয়তাবাদী ইতিহাস ও সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠা করার এক সুপরিকল্পিত রাজনৈতিক প্রয়াস।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now