---Advertisement---

TMC’s July 21 Rally:“২১ জুলাই সমাবেশ হবেই হবে”, ভেন্যু জট কাটার আগেই হুঙ্কার মমতার তৃণমূলের

July 2, 2026 10:18 PM
TMC's July 21 Rally
---Advertisement---

পুলিশের নির্দেশে ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত ধর্মতলাসহ মধ্য কলকাতায় (TMC’s July 21 Rally) ৬০ দিনের জন্য সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, গত বছর কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাস্তা আটকে শহিদ দিবস পালনের অভিযোগে তৃণমূলকে সম্প্রতি আদালত নোটিসও পাঠিয়েছে । এত বাধা সত্ত্বেও ২১ জুলাইয়ের কর্মসূচি থেকে পিছিয়ে আসতে নারাজ মমতাপন্থী তৃণমূল শিবির।

আরও পড়ুন- Annapurna Yojana update : আজ কতজন পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা ?

হাজরা-হেদুয়ায় মেগা জমায়েতের ডাক ‘বিকল্প’ খুঁজছেন মমতা

বুধবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে এক কর্মিসভা করে চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ ও দোলা সেনদের উপস্থিতিতে ২১ তারিখ সকালে হাজরা মোড়ে জমায়েতের ডাক দেয় মমতাপন্থী তৃণমূল (TMC’s July 21 Rally) । উত্তর কলকাতার জন্য হেদুয়ার মোড়েও আরেকটি জমায়েতের পরিকল্পনা চলছে। দলের বৈশ্বানর চট্টোপাধ্যায় ও দোলা সেন স্পষ্ট জানিয়েছেন, আইন মেনেই শহিদ তর্পণ করা হবে। কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে থাকলেও প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার আশঙ্কা করছেন, কর্মসূচির আগেই তাঁদের গ্রেফতার করা হতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি; ঘনিষ্ঠমহলে তিনি আদালতের আইনি অবস্থান ও বিকল্প হিসেবে ব্রিগেড ময়দানের উপযোগিতা খতিয়ে দেখছেন। কারণ, ব্রিগেডে জমায়েত কম হলে তা দলের জন্য নেতিবাচক বার্তা দেবে।

স্থান নির্বাচন নিয়ে ধন্দ

অন্য দিকে, বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও ২১ জুলাই কর্মসূচি করার কথা ঘোষণা করেছে। তবে তারা প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে যেতে রাজি নয়(TMC’s July 21 Rally)। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষেই আলোচনার মাধ্যমে তাঁরা কর্মসূচির স্থান ও পদ্ধতি চূড়ান্ত করবেন। ফলে, স্থান নির্বাচন নিয়ে ধন্দ থাকলেও দুই শিবিরের আইনি ও রাজনৈতিক দড়িটানাটানি অব্যাহত।

মধ্য কলকাতায় পুলিশের নিষেধাজ্ঞা এবং আদালতের আইনি নোটিস সত্ত্বেও ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন নিয়ে দুই শিবিরের অনড় অবস্থান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। মমতাপন্থী তৃণমূল আইনি জটিলতা এড়াতে হাজরা বা হেদুয়ার মতো বিকল্প ভাবলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, অন্যদিকে ঋতব্রত শিবির প্রশাসনের সঙ্গে সংঘাত এড়িয়ে নিজেদের মতো করে কর্মসূচি সাজাতে ব্যস্ত (TMC’s July 21 Rally)। স্থান নির্বাচন নিয়ে ধোঁয়াশা থাকলেও, ২১ জুলাইকে কেন্দ্র করে দুই শিবিরের এই রাজনৈতিক দড়িটানাটানি ও শক্তির লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now