নদীয়ার ধানতলা থানা এলাকার আড়ংঘাটায় এক স্বর্ণব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন এবং তাঁর দেহে অ্যাসিড ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে (Horrific Murder in Nadia)। মৃত ব্যবসায়ীর নাম বিকাশ দাস (৪৯)। বুধবার রাতের এই হাড়হিম করা হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা এলাকা।
আরও পড়ুন- ED freezes 440 crores : বিমান-চপার কেলেঙ্কারিতে তৃণমূলের ৪৪০ কোটি ফ্রিজ করল ইডি!
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোকান বন্ধ করার পরেও সামনে কিছু কাজের জন্য অপেক্ষা করছিলেন বিকাশ বাবু। অভিযোগ, রাত পৌনে এগারোটা নাগাদ আচমকাই কিছু দুষ্কৃতী তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং এলোপাথাড়ি কোপাতে থাকে। এরপর মৃত্যু নিশ্চিত করতে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর দেহের ওপর অ্যাসিড ঢেলে দেওয়া হয় (Horrific Murder in Nadia)। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
খুনের ধরণ দেখে শিউরে উঠছেন তদন্তকারীরাও
খুনের ধরণ দেখে শিউরে উঠছেন তদন্তকারীরাও। ধানতলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং মৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে (Horrific Murder in Nadia)। প্রাথমিক অনুমান, কোনো গভীর ব্যবসায়িক শত্রুতার জেরেই এই সুপারি কিলিং, তবে এর পেছনে অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত আক্রোশ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
এই নৃশংস ঘটনার পর থেকে আড়ংঘাটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে (Horrific Murder in Nadia)। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহল।
