---Advertisement---

Malda Incident: মালদায় নৃশংস ঘটনা, মহিলার মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ! অপরজনকে বেধড়ক মারধর

August 20, 2026 6:25 PM
---Advertisement---

মালদার হরিশ্চন্দ্রপুরে দুই মহিলাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ। বৃহস্পতিবার ঘাস (Malda Incident) কাটতে যাওয়ার সময় বাংলা-বিহার সীমানার কাছে তাঁদের পথ আটকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দুই মহিলার মধ্যে একজনকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় মহিলা বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন – Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা, ২০ অগাস্টের মধ্যে ১.৪৫ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা

মহিলার শ্বাসরোধ করে মৃত্যুর দাবি স্থানীয়দের

স্থানীয়দের অভিযোগ, প্রথম মহিলাকে জমির উপর দিয়ে টানতে টানতে একটি নির্জন (Malda Incident) জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় এবং পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে দাবি উঠেছে। অন্যদিকে, দ্বিতীয় মহিলাকেও গুরুতরভাবে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।এদিন দুপুরে মালদার হরিশচন্দ্রপুর ব্লক ২-এর দৌলতনগরে বাংলা-বিহার সীমানার কাছে, বিহারের অহমেদাবাদ থানার নিকটবর্তী স্থানে গোবিন্দপুর অঞ্চলে (Malda Incident) ঘাস কাটতে গিয়েছিলেন ওই দুই মহিলা। দ্বিতীয়জন বাধা দিলে তাঁকে চরম মারধর করেন। প্রথম মহিলাকে জমিতে টানতে টানতে নির্জন স্থানে নিয়ে যায় সে। জানা গিয়েছে, সেখানে প্রথমে ওই মহিলাকে ধর্ষণ করা হয় ও পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়।

অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ


অভিযুক্তের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে (Malda Incident) মহিলাকে শ্বাসরোধ করে খুনের বিষয়টি উঠে এসেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে বলে জানা গিয়েছে। তবে ধর্ষণের অভিযোগের সত্যতা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories