অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, (Annapurna Yojana ) তা নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে শুরু হয়েছে অপেক্ষা। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, অগাস্ট মাসে যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন, তাঁদের মধ্যে যোগ্য ১ কোটি ৪৫ লক্ষ মহিলা পাবেন তৃতীয় কিস্তির টাকা।
আরও পড়ুন – PM Modi 15 August Speech : ৮০ তম স্বাধীনতা দিবসে মোদির বড় ঘোষণা , লালকেল্লা ভাষণের ১০ মূল পয়েন্ট
২০ অগাস্টের মধ্যে মিলবে টাকা
মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত ধাপে ধাপে টাকা জমা পড়বে। অর্থাৎ, যোগ্য (Annapurna Yojana ) তালিকায় থাকা মহিলাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। সরকারি হিসেব অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৮০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত পাওয়া আবেদনগুলির মধ্যে প্রায় ১ কোটি ৬২ লক্ষ আবেদনের যাচাই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
১ কোটি ৪৫ লক্ষ মহিলা প্রকল্পের আওতায়
ভেরিফিকেশনের পর এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রীর দাবি, আগামী ২০ অগাস্টের মধ্যে এই ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার (Annapurna Yojana ) অ্যাকাউন্টে ৩ হাজার টাকার কিস্তি পৌঁছে যাবে। নবান্নের সাংবাদিক বৈঠকে সুমনা সরকার বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। তবে উপভোক্তাদের চিন্তার কোনও কারণ নেই। বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে এবং তার মধ্যে যোগ্য ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে ইতিমধ্যেই প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী কয়েকদিন ধরে টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে।
১৯ অগাস্ট থেকে চালু ক্লেম-অবজেকশন পোর্টাল
বাতিল হওয়া আবেদন নিয়ে অভিযোগ জানানো এবং পুনরায় দাবি (Annapurna Yojana ) জানানোর জন্য আগামী ১৯ অগাস্ট থেকে ক্লেম ও অবজেকশন পোর্টাল চালু হবে। ফলে আবেদনকারীরা নিজেদের সমস্যার কারণ জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় যেসব (Annapurna Yojana ) নতুন আবেদন জমা পড়েছে, সেগুলির ভেরিফিকেশন এখনও চলছে। এই যাচাইয়ের কাজ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যাচাই শেষে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের অ্যাকাউন্টেও পরবর্তী সময়ে প্রকল্পের টাকা পাঠানো হবে।




