১৫ই আগস্ট , ভারতের ৮০ তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi 15 August Speech) জেন – জি এবং ‘সপ্তধারা উন্নয়ন নিয়ে বিশেষ ঘোষণা করেন। তিনি সাতটি প্রধান ক্ষেত্রে সংস্কারের ওপর জোর দিয়েছেন। দেশের ভবিষৎ এবং ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্ম ও জেন – জি শক্তির উপর পূর্ণ আস্থাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ম্যানুফ্যাকচারিং,কৃষি,প্রযুক্তি,পরিকাঠামো,প্রতিরক্ষা ,সবুজ ও নীল অর্থনীতি ও সফ্টপাওয়ার এই ৭ টি মূল ধারার ক্ষেত্রে জোর দেন নরেন্দ্র মোদী (PM Modi 15 August Speech)। এছাড়া দেশ সুরক্ষায় ‘মিশন সুদর্শন চক্র’ বুদ্ধিজীবী মহলে ‘ডিমাগি নকশল ‘ মানসিকতা নিয়ে সতর্ক করেন। ২০৩৬ অলিম্পিক আয়োজনে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের মধ্যে প্রতিভা খুঁজে বের করার জন্য দেশ জুড়ে বিশেষ অভিযানের ঘোষণা করা হয় । ব্যাবসা ও সাধারন মানুষের সুবিধার্থে জি এস টি ব্যাবস্থাকে আরো সহজ সরল করার ইঙ্গিত দেওয়া হয়।
ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে “সপ্তধারা”-র কার্যকারীতা-
সাতটি ধারার মেলবন্ধনে দেশের উৎপাদন ক্ষমতা বাড়বে, (PM Modi 15 August Speech) নতুন কর্ম সংসস্থান তৈরী হবে। দেশের ভিতরে বড় কারখানা তৈরিতে গতি আসবে,এর ফলে লক্ষ লক্ষ তরুণ তরুণীর কর্ম সহ্স্থান তৈরী হবে। ভারতকে একটি প্রধান উৎপাদন হাব হিসেবে গড়ে তোলা হবে। রাস্তা ঘাট ,রেল বন্দর এবং বিমান চলাচলের পরিকাঠামো আরো উন্নত হবে। অস্ত্র ও সরঞ্জাম দেশে তৈরী করা হবে। পরিবেশ বান্ধব বা সবুজ শক্তি ব্যাবহারে জ্বালানি খরচ কমবে, সমুদ্র উপকূলের সম্পদ ও নীল অর্থনীতিকে কাজে লাগিয়ে নতুন ব্যাবসার পথ খুলবে।
জেন – জি প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী কি ঘোষণা করেছেন ?
দেশের ১ কোটি তরুণ তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi 15 August Speech) । বর্তমানে দরিদ্র ও মধবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অনলাইন কোচিং ,ডিজিটাল পড়াশোনার সুযোগ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা যাতে বড় বড় প্রযুক্তি সংস্থায় ইন্টার্নশিপে সুযোগ পায় সেই ব্যাবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।
আধুনিক প্রতিরক্ষা ব্যাবস্থা ও সুনির্দিষ্ট রোড ম্যাপের মাধ্যমে একটি আত্মনির্ভর সুরক্ষিত ভবিষৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে (PM Modi 15 August Speech) । এখন তরুণ প্রজন্ম এই সুযোগ কে কাজে লাগিয়ে সঠিক পথে এগিয়ে চলে তবেই ২০৪৭ সালের মধ্যে’ বিকশিত ‘ভারতের স্বপ্ন সত্যি হবে।






