---Advertisement---

Fuel price update : এভিয়েশন টারবাইন ফুয়েল এবং অটো মোবাইল ফুয়েলের উপর উইন্ডফল ট্যাক্স কমিয়ে দিলো কেন্দ্র

August 15, 2026 6:34 PM
Fuel price update
---Advertisement---

হরমুজ প্রণালী এখনো পুরোপুরি শান্ত হয়নি ,আর তারই মধ্যে (Fuel price update) জ্বালানি রফতানির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ঘোষণা করলো সরকার। এভিয়েশন টারবাইন ফুয়েল এবং অটো মোবাইল ফুয়েলের (পেট্রল,ডিজেল) ওপর উইন্ডফোল ট্যাক্স কমালো সরকার। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে , সংশোধিত রেট শনিবার থেকেই কার্য করা হয়েছে।

আরও পড়ুন – Modi I-Day Outfit Controversy : উর্দুতে ‘তিরঙ্গা’! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে কংগ্রেসের কটাক্ষ, শুরু বিতর্ক

পেট্রল রফতানির শুল্ক কমিয়ে শূন্য এবং ডিজেল রফতানির (Fuel price update) শুল্ক প্রতি লিটারে ২৪ টাকা করা হয়েছে বলে জানা গিয়েছে সরকারের তরফ থেকে।এছাড়া এভিয়েশন টারবাইন ফুয়েলের রফতানি কর কমিয়ে ১৯.৫ টাকা করা হয়েছে।

কেন এই শুল্ক কমানো হলো ?

আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন খুব বেড়ে যায়, তখন ভারতীয় বেসরকারি তেল সংস্থা গুলি দেশের বাইরে জ্বালানি রফতানি করে প্রচুর মুনাফা অর্জন করে, একে “উইন্ডফল” প্রফিট বলে (Fuel price update)। বিশ্ববাজারে তেলের দাম আগের চেয়ে কমে যাওয়ার কারণে কোম্পানিগুলির বাড়তি লাভ ও কমে গেছে ,তাই সরকার করের পরিমান কমিয়ে দিয়েছে। কর যদি খুব বেশি থাকে এবং কোম্পানিগুলির লাভ যদি কম হয় তবে কোম্পানি গুলি লোকসানে পড়বে। তেলের কোম্পানি গুলি যাতে বিশ্ববাজারে টিকে থাকতে পারে পাশাপাশি ব্যবসা চালিয়ে যেতে পারে ,তাই সরকার করের বোঝা হাল্কা করেছে।

সাধারণ বাজারে কেন দাম কমছে না ?

অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী দেশের অভ্যন্তরীন বাজারে সাধারণ ভোক্তাদের জন্য পেট্রল ও ডিজেলের উপর কর পরিবর্তন করা হয়নি (Fuel price update)। পরিবর্তনগুলো কেবল জ্বালানি রফতানিকারকদের অতিরিক্ত লাভের উপর প্রযোজ্য। সাধারণ মানুষদের বিক্রির ওপর এর কোনও প্রভাব পড়ছে না। বিশ্ববাজারে তেলের কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফায় ভাগ বসাতে আর দেশের অর্থনীতিকে সামাল দিতে সরকার এই পদ্ধতি ব্যবহার করেছে বলে জানা গেছে।

পরিশেষে এটাই বলা যায় , (Fuel price update)সরকার কোনো পেট্রল ডিজেলের দাম কমায়নি ,কমিয়েছে শুধু বিদেশে তেল বিক্রির ওপর বাড়তি কর। তাই আমাদের দেশে পেট্রল ডিজেলের দাম কমছে না একই থাকছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now