দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী (Bageshwar Baba)। তাঁর বক্তব্যের পর বিজেপি-বিরোধী একাধিক রাজনৈতিক দল সরব হয়। এবার সেই বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বাগেশ্বর বাবা। স্কটল্যান্ড থেকে তাঁর দাবি, কারও ব্যক্তিগত খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
আড়ও পড়ুন- Suvendu Adhikari : আম্বানিদের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
বাগেশ্বর বাবার সাফাই !
বাগেশ্বর বাবা বলেন, “আমি আপনাদের খাওয়া নিয়ে কেন বলব? আপনারা তো আমাদের নিজের (Bageshwar Baba)। আমি কেন বলব?” তাঁর বক্তব্য, দুর্গাপুজোর সময় শুধু দেবীর আশপাশের জায়গায় পবিত্রতা বজায় রাখার কথা বলেছিলেন তিনি। তাঁর কথায়, “মাছ, মাংস প্যান্ডেলে নয়, বাড়িতে বসে খান। আমি কারও খাদ্যাভ্যাস বা জীবনে কোনও নিয়ম লাগু করতে পারি নাকি! কিন্তু ধর্মগুরু হয়েছি বলে হিংসার বিরুদ্ধে কথা তো বলাই যায়।”
আমিষ-‘নোংরা খাবার’ !
প্রসঙ্গত, হাওড়ার লিলুয়ায় ‘হনুমান কথা’র অনুষ্ঠানে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেছিলেন, পশ্চিমবঙ্গের একটি বিষয় তাঁর ভালো লাগে না (Bageshwar Baba)। নবরাত্রির সময় দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে বা মঞ্চের নীচে অনেকে আমিষ খাবার খান বলেও মন্তব্য করেন তিনি। সেখানে নোংরা খাবার তৈরি করা হয় বলেও দাবি করেছিলেন বাগেশ্বর বাবা।
এরপরই শুরু হয় বিতর্ক। বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, নবমীতে বাঙালি পাঁঠার মাংস এবং অষ্টমীতে লুচি খায়। বাংলার মানুষ কী খাবেন, তা বলার অধিকার বাগেশ্বর বাবার নেই বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগেশ্বর বাবার পাশে দাঁড়ান (Bageshwar Baba)। তাঁর দাবি, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অখণ্ড ভারত ও ঐতিহ্য-সংস্কৃতির কথা বলেছেন। তিনি কারও উপর কিছু চাপিয়ে দিতে চাননি বলেও মন্তব্য করেন শুভেন্দু। পাশাপাশি বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।




