বাংলায় বিনিয়োগ টানতে বড় উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সল্টলেক সিটি সেন্টারের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, রাজ্যে বিনিয়োগের জন্য বড় শিল্পগোষ্ঠীগুলি আগ্রহ দেখাচ্ছে। ইতিমধ্যেই অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি। গণপতি উৎসবের পর মুম্বই গিয়ে মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, “আমার সঙ্গে অনন্ত আম্বানির কথা হয়েছে। উনি আসতে চেয়েছেন(Suvendu Adhikari)। ওঁনার বাবা এবং পরিবার ইন্টারেস্টেড।” তাঁর দাবি, বড় বিনিয়োগকারীরা বাংলায় আসতে চাইছেন এবং গত চার মাসে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে সরকার।
শিল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এর পাশাপাশি প্রতিরক্ষা শিল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, DRDO-এর কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন তিনি (Suvendu Adhikari)। সেই বিষয়ে বিস্তারিত না জানালেও বলেন, পূর্ব মেদিনীপুরের জুনপুটে DRDO-র একটি বড় প্রকল্প আসছে। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ভারত সরকারের একাধিক কাজ শুরু হয়েছে এবং রাজ্যে ডিফেন্স প্রজেক্ট আসতে শুরু করেছে।
কর্মসংস্থান
অনুষ্ঠানে কর্মসংস্থান নিয়েও একাধিক তথ্য দেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, একটি সংস্থার বর্তমানে ১১০টি আউটলেট রয়েছে এবং আগামী ১৮ মাসে পশ্চিমবঙ্গে আরও ১৪০টি স্টোর তৈরি হবে। মোট ২৫০টি সেন্টার করার পরিকল্পনা রয়েছে। এতে সরাসরি ও পরোক্ষভাবে বহু কর্মসংস্থান হবে বলে জানান তিনি। পুরুলিয়ায় ওই সংস্থা সোলার প্ল্যান্টের জন্য জমি কিনেছে বলেও দাবি করেন।
এছাড়া আমূল, লাক্স, বড় আইসক্রিম প্ল্যান্ট, এল অ্যান্ড টি-র ডেটা সেন্টার এবং আদানি হাসপাতালের বিনিয়োগের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ব্যবসার জন্য ৩৩টি ল্যান্ড ওভার করা হচ্ছে এবং মন্ত্রিসভা ইতিমধ্যেই তার অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।




