---Advertisement---

October 1 Rules Change: ১ অক্টোবর থেকে বদল একাধিক নিয়মে! LPG, ATM, FD-তে কী প্রভাব? পকেটে চাপ নাকি স্বস্তি?

October 1, 2026 1:31 PM
---Advertisement---

নতুন মাস শুরু হলেই বদলে যায় বিভিন্ন আর্থিক নিয়মকানুন। আগামী ১ অক্টোবর থেকেও একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটের বাজেটে।( October 1 Rules Change) রান্নার গ্যাসের ভর্তুকি থেকে শুরু করে ATM লেনদেন, ব্যাঙ্কের FD, NPS এবং সম্পত্তি কেনার ক্ষেত্রে কর সংক্রান্ত নিয়ম—একাধিক ক্ষেত্রে আসছে বদল। কোথায় বাড়বে খরচ, কোথায় মিলবে স্বস্তি? দেখে নিন ১ অক্টোবর থেকে কী কী পরিবর্তন হতে চলেছে।

আরও পড়ুন- TMC Symbol News : জোড়াফুল কার? চার মাসে সিদ্ধান্ত ! নির্দেশ সুপ্রিম কোর্টের

১ অক্টোবর থেকে গৃহস্থালির রান্নার গ্যাসে ভর্তুকি পেতে আধার-ভিত্তিক ( October 1 Rules Change) বায়োমেট্রিক অথেন্টিকেশন বা ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারে প্রায় ২১০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। ই-কেওয়াইসি সম্পন্ন না করলে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

কীভাবে করবেন?

গ্যাস এজেন্সিতে গিয়ে অথবা সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অ্যাপে প্রক্রিয়াটি করা যাবে। ( October 1 Rules Change) Indane-এর ক্ষেত্রে IndianOil ONE, Bharat Gas-এর ক্ষেত্রে HelloBPCL এবং HP Gas-এর ক্ষেত্রে HP PAY অ্যাপ ব্যবহার করা যায়।

UPI লেনদেনে নতুন নিয়মের প্রস্তাব

১৫ অক্টোবর থেকে UPI-ভিত্তিক পার্সন-টু-মার্চেন্ট (P2M) লেনদেনে নতুন MDR কাঠামোর প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২,০০০ টাকার বেশি মূল্যের কেনাকাটায় মার্চেন্টদের উপর ০.৪ শতাংশ ( October 1 Rules Change) পর্যন্ত চার্জ বসতে পারে। এই চার্জের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা হতে পারে। তবে সাধারণ ক্রেতার কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়ার কথা বলা হয়নি। UPI লেনদেনও এই MDR-এর আওতায় পড়ছে না। ব্যবসায়ীদের অতিরিক্ত খরচের প্রভাব তাঁরা পণ্যের দাম বা পরিষেবার মূল্যে ফেলবেন কি না, তা নিয়ে আলোচনা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now