---Advertisement---

Flight Hijack News : আকাশে উঠতেই বিপদসংকেত! ১৮০ যাত্রীর বিমানে হাইজ্যাক জল্পনা

September 30, 2026 7:08 PM
Flight Hijack News
---Advertisement---

মাঝআকাশে আচমকাই বিপদবার্তা! দুবাই থেকে তেল আভিভগামী (Flight Hijack News) যাত্রিবাহী বিমানের তরফে এয়ার ট্রাফিক কন্ট্রোলে পৌঁছয় হাইজ্যাক অ্যালার্ট। বিমানটিতে ছিলেন ১৮০ জন যাত্রী, তাঁদের মধ্যে ১৫০ জন ইজরায়েলের নাগরিক । সূত্রের দাবি, বিমানটি হাইজ্যাক করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। যদিও এই দাবি সরাসরি খারিজ করেছে ইজরায়েলি সরকারি সূত্র। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর তেল আভিভের আকাশে যুদ্ধবিমান দেখা যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে এখনও বিমানের ভিতরের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি।

আরও পড়ুন – Sarathi Scheme 2026 : সাইকেল পেতে এবার বড়ো বদল ! আগামী শিক্ষাবর্ষে কারা পাবে ‘সারথি’ ?

কী এমন ঘটেছিলো বিমানে ?

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি (Flight Hijack News) বিমানের জরুরি সংকেত ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায়। সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি প্রথমে ‘7700’ জরুরি সংকেত পাঠায়। কিছুক্ষণের মধ্যেই ‘7500’ কোড পাঠানো হয়, যা সম্ভাব্য হাইজ্যাক বা বেআইনি হস্তক্ষেপের সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

বিষয়টি নজরে আসতেই পরিস্থিতি খতিয়ে দেখতে ইজরায়েলি বায়ুসেনার যুদ্ধবিমানও ওই এলাকার দিকে রওনা হয়। পরে তেল আভিভের পরিবর্তে ফ্লাইটটির গতিপথ ঘুরিয়ে সৌদি আরবের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই অবতরণ করেছে বলে দাবি।

হাইজ্যাক নাকি নেপথ্যে অন্যকিছু?

প্রথমে অপহরণের আশঙ্কা করা হলেও পরবর্তী তথ্য (Flight Hijack News) অনুযায়ী, ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি হামলা বা হাইজ্যাকের প্রমাণ মেলেনি। জানা যাচ্ছে, বিমানের ককপিটে পাইলটদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধ থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে আচমকা ফ্লাইটের গতিপথ বদল এবং দ্রুত অবতরণ যাত্রীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারত। সামান্য ভুলেও ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now